somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেসির হাতে কি বিশ্বকাপ উঠবে না?

০২ রা জুলাই, ২০১৮ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুব কষ্ট করে কথাগুলো লিখছি। লেখার সময় মনে হচ্ছিলো আমার নিজেরই আপনজনার কথা লিখছি। বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো মেসির আর্জেন্টিনা। এটা যে আমাকে ২০১৮ তে লিখতে হবে তা একদমই ভাবিনি। আমরা কি তাহলে মেসিকে শেষবারের মতো দেখলাম? এতো বিশ্বসেরা এক খেলোয়াড় অথচ তার হাতের ছোয়া পেলনা বিশ্বকাপ সেটা মানতে বেশ কষ্টই হয়। মেসি কি তাহলে ইউহান ক্রয়েফ, রবার্তো ব্যাজিও, মার্কো ভ্যান বাস্তেন, গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতা, মিশেল প্লাতিনি, জিকোদের দলে চলে গেলো? বিশ্বকাপ না পেলেকি মেসি সেরা নয়? এসব প্রশ্ন খালি মাথার চারপাশে ঘুরে। কিছু কথা বললে মনে হতে পারে আমি অতীতের সব সেরা খেলোয়াড়দের ছোট করছি কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এটা মানতেই হবে যে মেসি এসব সব খেলোয়াড়ের চাইতে অন্যরকম সেরা। জানিনা মেসির সাথে ইউহান ক্রয়েফ, রবার্তো ব্যাজিও, মার্কো ভ্যান বাস্তেন, গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতা, মিশেল প্লাতিনি, জিকোদের তুলনা করা ঠিক হবে কিনা!



মেসি খুব চেষ্টা করেছিল তার দলকে টেনে নিয়ে বিশ্বকাপ জিতাতে। যারা কট্টর মেসি বিদ্বেষী তারা এটাও বলে যে ম্যারাডোনা যেরকম "ওয়ান ম্যান শো" ফুটবল খেলতো মেসিতো সেরকম কিছু দেখাইনি। তাদের এটা বুঝতে হবে এটা ১৯৮৬ সাল নয়। ২০১৮ তে ফুটবল খেলায় অনেক পরিবর্তন এসছে। এখনকার খেলার সিস্টেমে একা একা কাটিয়ে নিয়ে গিয়ে গোল দেওয়া বেশ অনেকটাই কষ্টকর।

ফুটবল দলীয় গেম। মেসি বিশ্বকাপ পাইনি কারণ সে ঠিকভাবে তার দলের সাপোর্ট পাইনি। মেসি বিশ্বসেরা অথচ মেসির সাথে যাদের কোনো মতেই তুলনা করা চলেনা ঠিক তাদের হাতেই বিশ্বকাপ স্পর্শ পেয়েছে। তাদেরকে মোটেও আমি ছোট করছি না। এটা সবাই স্বীকার করবে মেসির সাথে ডেল পিয়ারোর তুলনা হয় না, মেসির সাথে ফার্নান্দো টরেসের তুলনা হয় না, মেসির সাথে টমাস মুলারের তুলনা হয় না অথচ ঐসব খেলোয়াড়দের হাতে বিশ্বকাপের স্পর্শ পেয়েছিলো। কারন একটাই, তা হলো, তারা একা একা খেলেনি, পুরো টীম থেকে সাপোর্ট পেয়েছিল।



এবারের আর্জেন্টিনা দলটাকে একেবারে যা ইচ্ছে তাই লেগেছে। ১৯৯০ সাল থেকে বিশ্বকাপ দেখে আসছি তবে এবারের মতো বয়স্ক ও দূর্বল আর্জেন্টাইন ডিফেন্স দল আগে দেখেনি। মেসি কি একা একা ডিফেন্স থেকে বল নিয়ে গোল দিবে? তারা কি এটাই ভাবছিলো? মেসিকে তো সাহায্য করা লাগবে! আর এবারে দেখলাম আর্জেন্টিনার সাথে যাদেরই খেলা পড়েছিল তারা সবাই ভালোভাবে মেসিকে জব্দ করতে পেরেছিল। মেসি যাতে জ্বলে উঠতে না পারে সেইভাবেই তারা মেসিকে ট্যাকাল করেছিল।

মেসির দরকার ছিল বার্সেলোনা দলের মতো কয়েকটি খেলোয়াড় আর্জেন্টাইন দলে। মেসি একা একা যখন দাঁড়িয়ে ছিল তখন শুধু এটাই মনে হচ্ছিলো যে সে কি ভাবছে নিজেকে নিয়ে। অনেকতো চেষ্টা করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। আশা করি মেসি থাকবে ২০২২ এর বিশ্বকাপ পর্যন্ত।


সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ সকাল ১১:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×