
জাপান বনাম বেলজিয়ামের ম্যাচ রিভিউ খেলাটি শেষ হবার পরপরই লিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি। দেরী হয়ে গিয়েছে জানি কিন্তু তা শত্বেও লিখে ফেললাম কারণ নিজের অনুভূতিটাকে খুব জানাতে ইচ্ছে করছিলো। আমি মনে করি বিশ্বকাপে যতগুলো খেলাকে ক্ল্যাসিক ম্যাচ হিসেবে ধরা হয় এই খেলাটিকেও সেরকম ক্ল্যাসিক ম্যাচ হিসেবে ধরা হবে। আমি নিশ্চিত এই খেলাটি ক্ল্যাসিক ম্যাচের তালিকায় থাকবে। একটি অসাধারণ খেলা উপভোগ করলাম। খেলার প্রতিটি মূহুর্তে সাসপেন্স ছিল।

এখনও ২০১৮ এর বিশ্বকাপ শেষ হয়নি তবে এখনো পর্যন্ত যতোগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে সেরা ম্যাচ। গ্রুপ পর্বে স্পেন--পর্তুগালের খেলাটিকে ধরা হচ্ছিলো সেরা ম্যাচ হিসেবে, তারপর আর্জেন্টিনা--ফ্রান্স খেলাটিকেও ধরা হচ্ছিলো সেরা ম্যাচ হিসেবে তবে শ্রেষ্ঠত্বের দিক থেকে জাপান--বেলজিয়ামের খেলাটি এক নাম্বারে রয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণে ভরপূর ছিল গোটা খেলাটি। আমার মনে হয় বেলজিয়ামের খেলোয়াড়রাও কল্পনা করতে পারিনি যে তাদেরকে এতোটা শ্রম দিতে হবে জাপানের বিপক্ষে। এ রকম গতিময় ম্যাচ দেখটে চমৎকার লাগে।

ভেবেছিলাম যখন আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানী, স্পেন বাদ পড়েছে হয়তো খেলাগুলো বেশ বিরক্তিকর হবে কিন্তু সেটা মোটেও এখন মনে হচ্ছেনা। জাপানের খেলা দেখে মনে হচ্ছিলো ইউরোপের কোনো ভালো দেশ ফুটবল খেলছে। জাপানের পক্ষে ৪৮ মিনিটে হারাগুচি যখন গোল দিল এবং ঠিক কয়েক মিনিট পরেই ৫২ মিনিটে তাকাশি ইনুই গোল দিলো তখন ১০০% নিশ্চিত ধরে নিয়েছিলাম জাপান যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। বেলজিয়াম যে ২--০ গোল পিছিয়ে থেকেও ৩টা গোল দিবে সেটা ১ সেকেন্ডের জন্যও ভাবতে পারিনি। অসাধারণ!
এরকম খেলা দেখতে সত্যই ভালো লাগে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




