somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Two Popes সিনেমা রিভিউ

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাই কেমন আছেন? দেখতে দেখতে ২০১৯ সাল আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, মনে হচ্ছে কিছুদিন আগেইতো শুরু হয়েছিল বছরটা। যাই হোক ২০১৯ সালে আপনাদের সিনেমা দেখা কেমন হলো? সত্যি কথা বলতে কি আমার হলে গিয়ে সিনেমা দেখা খুব কম হয়েছে তবে নেটফ্লিক্স আর আমাজন প্রাইমে সিনেমা মোটামুটি ভালই দেখা হয়েছে।



আজকে যে সিনেমাটি নিয়ে বলবো তার নাম: The Two Popes। সিনেমাটি নেটফ্লিক্সে এই ডিসেম্বর মাসেই এসছে। বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে নেটফ্লিক্স অন করলেই এই সিনেমাটির ট্রেইলার শুরু হয়। একদিন ভাবলাম, তাও আবার সেদিন ছিল বড়দিনের পরের দিন, অর্থাৎ ২৬ এ ডিসেম্বর, যে সিনেমাটি দেখেই ফেলবো। ভাবা মাত্রই কাজ। সেদিন কাজও ছিলনা, বাসাতেই ছিলাম। দেখলাম এই সিনেমাটি। অসাধারণ লেগেছে ছবিটি দেখে। The Two Popes মূলত দুইজন পোপকে নিয়ে কাহীনি। বর্তমান পোপ ও তার আগের পোপকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। Pope Francis ও Pope Benedict XVI এর কিছু ঘটনা নিয়ে তৈরী হয়েছে এই সিনেমাটি। City of God, The Constant Gardener এর মতো দূর্দান্ত সিনেমার পরিচালক এই ছবিটি বানিয়েছেন। অনেকেই তার নাম হয়তো শুনেনি। ব্রাজিলিয়ান পরিচালক Fernando Meirelles এর পরিচালনায় নির্মিত এই ছবি আমি নিশ্চিত বলতে পারি আপনাদের অনেক ভালো লাগবে এবং একবার দেখা শুরু হলে মোটেও না দেখে উঠতে ইচ্ছে করবে না। এই ছবিতে সংলাপ প্রচুর এবং এটাই হচ্ছে এই সিনেমাটির মাধুর্যতা।



দুই পোপের মধ্যে কথোপকথন এতটাই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তা না দেখলে বোঝা যাবেনা। আর এই সংলাপগুলই স্বাচ্ছন্দ্যভাবে, স্পষ্টভাবে, অসাধারণভাবে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে Jonathan Pryce ও Anthony Hopkins। যারা সিনেমা পাগল তারা যে Anthony Hopkins এর নাম শুনেনি তা কোনোমতেই হতে পারেনা। তার অভিনয় ছিল দেখার মতো।


সংলাপ দিয়েই একটা সিনেমা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক। আমি ১০/১০ দেব। সবাইকে নতুন বছর ২০২০ এর শুভেচ্ছা। আশা করি ২০২০ সালে ২০১৯ সালের থেকেও বেশী সিনেমা দেখবেন।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×