somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের অস্কার নিয়ে কিছু কথা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাই কেমন আছেন? আজকের লেখায় আমি অস্কার নিয়ে কিছু বলতে চাই। শুরুতেই বলে রাখি এবারের অস্কার অনুষ্ঠান আমার দেখা হয়ে উঠেনি কারণ আমি কাজে ছিলাম। তবে কাজের এক ফাকে আমি মোবাইল ফোনে খবর পেয়ে গিয়েছিলাম কারা কারা অস্কার জিতেছিল। সেইসব নিয়েই কিছু কথা বলতে চাই।

এবারের অস্কারের কয়েকটি উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অন্যতম ছিল: Joker, Judy, 1917, Once Upon a Time... in Hollywood, Marriage Story, Little Women আর অবশ্যই যে ছবির কথা না বললেই নয়: Parasite। Parasite সিনেমাটি যে এতো চমক লাগিয়ে দিবে সেটা হয়তো অনেকেই আঁচ করতে পেরেছিল। কিন্তু অন্যান্য সিনেমাগুলোকে টপকিয়ে যে এই ছবিটি Best Picture এওয়ার্ড জিতে নিবে সেটা হয়তো খুব কম মানুষই ধারণা করেছিল। অনেকেই ধরে নিয়েছিল সেরা ছবি হিসেবে Joker অথবা 1917 জিতে নিবে অস্কার। আরোও আশ্চর্যের ব্যাপার হলো এই Parasite ছবিটি হলিউডের কোনো ছবি নয়। কোরিয়ান পরিচালক Bong Joon Ho এর নির্মিত ছবি Parasite International Feature Film ক্যাটাগরিতে অস্কার জিতেছিলো সেই পর্যন্তই হয়তো অনেকে খুশী ছিল কিন্তু ছবিটিযে সেরা পরিচালক ও সেরা ছবি ক্যাটাগরিতে জিতবে তা সত্যিই সবাইকে অবাক করেছে। অন্য দেশের একটি ছবি Best Picture জিতেছে সেটা একটি ইতিহাস। এই প্রথমবার এমনটি হলো। আশাকরি অন্যান্য দেশের সিনেমা পরিচালকেরা অনুপ্রাণিত হয়ে ভালো ভালো সিনেমা বানাবেন যাতে ভবিষ্যতেও বিশ্বের অন্যান্য দেশের সিনেমা সেরা ছবি জিততে পারে অস্কারে।



Joaquin Phoenix যে সেরা অভিনেতার পুরষ্কার পাবেন সেটা সবাই নিশ্চিত ধরে নিয়েছিল এবং সেটাই হলো। অন্য কেউ সেরা অভিনেতার পুরষ্কার পেলে হয়তো অনেকেই অবাক হতো। Joker সিনেমায় তার অসাধারণ অভিনয় নিয়ে যে পরিমাণ আলোচনা, লেখালিখি দেখেছিলাম তা তে আর বোঝার অপেক্ষা রাখিনি যে সেই অস্কারটি পাবে।

এবারে আসি আসল কথায়। কোন সিনেমার কোন ক্যাটাগরিতে অস্কার জেতা উচিত ছিল সেই আলোচনা আমি একদমই করতে পারবোনা কারণ সেই আলোচনা করার অধিকারটি আমার নেই কারণ আমি যদি মূল কয়েকটি সিনেমার কথা ধরি, যেমন Parasite, Joker, Judy, 1917, Once Upon a Time... in Hollywood, Marriage Story, Little Women এগুলোর একটি সিনেমাও আমার দেখা হয়নি। খুবই আশ্চর্যের খবর যে আমি কিনা এতো সিনেমা পাগল অথচ এসব ছবিগুলো দেখতে পারলাম না। আসলে দেখার সময় হয়ে উঠেনি কখনো। তবে অবশ্যই একটা না একটা সময় এসব ছবিগুলো আমাকে দেখতে হবে।

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×