somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যাকশন থ্রীলার সিনেমা Air Force One।

১২ ই মে, ২০২১ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবার ঈদ আনন্দে কাটুক। করোনা মহামারী চীরতরের জন্য দূর হয়ে যাক এই দোয়া করি। ঈদ আসলেই অপেক্ষা করে থাকি ঈদের নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান দেখার জন্য। আর আমি যে কাজটা সবচেয়ে বেশী করি সেটা হলো আগের বছর ঈদের নাটকগুলো, যেগুলো দেখা হয় নাই সেগুলো ইউটিউবে দেখা শুরু করি। একটা কথা স্বীকার করতেই হবে যে ঈদে অনেক নাটক বেশ দেখার মতো হয়। গল্প, অভিনয়, সবকিছুই চমৎকার হয়। একদিন একটা ব্লগ লিখবো ইউটিউবে আমার দেখা কয়েকটি নাটকের রিভিউ।

আজকে লিখবো ১৯৯৭ সালে রিলিজড হওয়া আমেরিকান political action thriller সিনেমা Air Force One এর ওপর। Wolfgang Petersen পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন Harrison Ford, Gary Oldman, Glenn Close ও William H. Macy সহ আরো অনেকে। Wolfgang Petersenকে তো সবাই নিশ্চয়ই চিনেন!!! Das Boot (1981), The Never Ending Story (1984), Outbreak (1995), The Perfect Storm (2000), Troy (2004), এবং Poseidon (2006) মূভ্যির মতো অসাধারণ সব সিনেমার পরিচালক উনি।



Air Force One সিনেমাটি আমার বেশ কয়েকবার দেখা। একটা সময় ছিল সিডি ভাড়া করে সিনেমা দেখা লাগতো। সেই ১৯৯৯/২০০০ সালের কথা বলছি। প্রথমবার দেখেছিলাম সিডি ভাড়া করে। এরপর স্টার মুভিসে দেখেছিলাম আরো কয়েকবার। Harrison Ford ও Gary Oldman এর অভিনয় ছিল দেখার মতো।

আমেরিকার প্রেসিডেন্ট যে প্লেনে চড়েনসেই প্লেনেকে Air Force One বলে। সিকিউরিটির দিক থেকে সেরা সিকিউরিটি সম্পন্ন্য এই উড়োজাহাজ। আর এই প্লেনেই হ্যাইজ্যাকের মতো ঘটনা ঘটে বসে এই সিনেমায়। হ্যারিসন ফোর্ড হলো আমেরিকার প্রেসিডেন্ট। সে কিভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করে এটাই দেখানো হয় সিনেমাটিতে। এ্যাকশনগুলো ছিল বেশ ভালো। আর সিনেমার সাউন্ডট্র্যাকটা অসাধারণ। সাউন্ডট্র্যাকের লিংক দিলাম আশা করি শুনে দেখবেন।

আমি ৯/১০ দেব এই সিনেমাকে। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২১ রাত ১১:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×