somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বছর পর সিনেমা হলে যাওয়া ও A Quiet Place Part II সিনেমা দেখা।

০১ লা জুন, ২০২১ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মে মাসের শেষ সোমবারে আমেরিকায় "মেমোরিয়াল ডে" পালিত হয়। বিভিন্ন যুদ্ধে যেসব আমেরিকান সৈন্যরা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এই দিনটি পালিত হয়ে থাকে। এই দিনটি সরকারি ছুটি। এবারের মে মাসের শেষ সোমবার ছিল ৩১ তারিখ। আমার কাজ ছিল না, ছিল না বাচ্চাদের স্কুল। সকালে বের হলাম সবাই। তখনো পর্যন্ত সিনেমা দেখার কোনো নিয়ত ছিলনা। অন্য কাজে বের হয়েছি। তবে যেখানে গিয়েছি সেখানে একটি সিনেমা হল রয়েছে।

করোনা ভাইরাসের কারণে বিগত ১ বছর সব সিনেমা হল বন্ধ ছিল। সোশাল ডিসটেন্স মেনে এখন সিনেমা হলগুলো অল্প আকারে খোলা শুরু করেছে। আমরা ভাবলাম ঢুকে দেখি হল খোলা কিনা। হল খোলা ছিল ঠিকই কিন্তু এতো বিশাল বড় জায়গার সিনেমা হল, যেখানে কিনা অনেক লোকজন থাকার কথা সেখানে ছিলাম শুধু আমরাই। যথারীতি আমাদের চারজনের জন্য চারটা টিকিট কাটা হলো। ঠিক সময় মতই গিয়েছিলাম, কয়েক মিনিট পরেই সিনেমা শুরু হবে।

হলরুমে গিয়ে জায়গা মতো বসে পড়লাম। A Quiet Place Part II কিছুদিন আগেই রিলিজড হয়েছে। প্রথমটা বাংলাদেশে থাকতে দেখা হয়েছিল। প্রথমটা যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে গিয়ে আমি দুইবার দেখেছিলাম। এক কথায় অসাধারণ সিনেমা যাকে বলে ঠিক সেরকমই লেগেছিল। A Quiet Place Part II দেখারো ইচ্ছে ছিল অনেক।



সিনেমাটি রিলিজড হবার কথা ছিল গত বছরে, অর্থাৎ ২০২০ এ। করোনা ভাইরাসের কারণে স্থগিত ছিল যার ফলে প্রায় ১ বছর পর গত ২৮-এ মে তে সিনেমাটি রিলিজড হলো। দ্বিতীয় পর্বটাও প্রথমটার মতো চমৎকার তবে প্রথমটার মধ্যে সাসপেন্স ভাবটা একটু বেশীই ছিল। আর কেনো জানিনা যেসব সিনেমার ১, ২, ৩ বা অধিক পর্ব থাকে সেসব সিনেমার প্রথমটাই সবচেয়ে সেরা হয়। পরেরগুলো যে একেবারে খারাপ হয় সেটা বলছিনা তবে প্রথমটার মতো চমক থাকেনা। ঠিক যেরকম Sicario, Die Hard, Predator, Scream, Resident Evil, Jurassic Park বা এছারাও আরো অনেক সিনেমা রয়েছে যেগুলোর প্রথম পার্টটাই ছিল চমৎকার, অসাধারণ, দূর্দান্ত, প্রশংসিত।

A Quiet Place Part II এর ক্ষেত্রেও তেমনটা বলা যেতে পারে। তবে আমি কোনোভাবেই বলছিনা যে সিনেমাটি খারাপ বা দেখার মতোনা। এই সিনেমাটি অবশ্যই হলে দেখার মতো একটি সিনেমা। হলের যে সাউন্ড সিস্টেম আর এই ম্যুভির যেসব সাসপেন্স দৃশ্য তা ভালোভাবে উপলব্ধি করার জন্য হলে গিয়ে অবশ্যই দেখতে হবে। বাসা বাড়িতে বসে এই সিনেমা দেখলে আসল অনুভূতিটা বোঝা যাবে না।



কতোগুলো ভয়ঙ্কর জন্তুর হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেটাই পদে পদে ফুটিয়ে তুলেছে এই সিনেমাটির পরিচালক John Krasinski। John Krasinski এর স্ত্রী Emily Blunt অভিনয় করেছে যার অভিনয় ছিল চমৎকার।

শেষের দিকে যেভাবে শেষ হয় তা তে মনে হয় পরিচালক একটা ইংগিত দিয়ে দিয়েছে যে সিনেমাটির তৃতীয় পর্ব থাকতে পারে। সেটা আগামীতেই বুঝা যাবে। বেশ ভালো একটা সিনেমা। পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা। আমি ৯/১০ দেব।

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২১ সকাল ১১:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×