somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

2019 এর সিনেমা Dark Waters দেখা হলো ও আমার মতামত

১৬ ই জুন, ২০২১ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হলিউডে বেশ অনেক অভিনেতা রয়েছে যাদের অভিনয় দূর্দান্ত, অসাধারণ কিন্তু তাদের নিয়ে বড় আকারে কথাবার্তা শোনা যায় না। তাদের নিয়ে আলোচনাও তেমন একটা হয় না। ঠিক সেরকমই দুইজন অভিনেতারা হলেন Mark Ruffalo ও Tim Robbins। দুইজনই কিন্তু যথেষ্ট উচুমানের অভিনেতা কিন্তু Brad Pitt, Al Pacino, Leonardo De Caprio বা Robert De Niro-দেরকে নিয়ে যতো না আলোচনা হয় এই দুইজন শিল্পীকে নিয়ে তেমনটা হয় না। অথচ দুইজনই বাঘা অভিনেতা। Tim Robbins এর কথা খেয়াল আছে? The Shawshank Redemption সিনেমার নায়ক। যারা এই সিনেমায় তার অভিনয় দেখেছেন তাদেরকে নিশ্চয়ই বেশী কিছু আর বলা লাগবেনা।



Dark Waters ২০১৯ সালের ছবি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় রয়েছে Mark Ruffalo, Anne Hathaway ও Tim Robbins। পরিচালক Todd Haynes এর পরিচালনা ভালই ছিল।

Robert Bilott একজন আইনজীবি। সে বড় একটি ল'ফার্ম Taft Stettinius & Hollister-এ কাজ করে। বেশ সুনাম তার। Wilbur Tennant একজন কৃষক। গবাদিপশু তার প্রচুর কিন্তু খুব রহস্যজনকভাবে এক এক করে তার গরুগুলো মারা যাচ্ছিলো। মারা যাবার কারণ কিছুই বুঝছিলোনা। Robert Bilott Wilbur Tennant-কে চেনে। তাই আইনজীবি হয়ে সে অনুসন্ধান করা শুরু করে।

অনুসন্ধান করতে গিয়ে সে আকাশ থেকে পড়ে। Wilbur Tennant এর জমির আশপাশেই ক্যামিকেল কোম্পানী Du Pont তাদের বৈর্য্য পদার্থগুলো ডাম্পিং করতো ও আশপাশের লেকের পানিতে ফেলতো। সেসব পানি খেয়ে গরুগুলো মারা যাচ্ছিলো। ঘটনাটি এখানেই শেষ নয়। সমস্ত কমিউনিটিতে লোকজনের মধ্যে অসুস্থতা বেড়ে যাচ্ছিলো। রিসার্চ করে দেখা হয় যে আমেরিকান বিশাল বড় কোম্পানী Du Pont এক ধরনের ক্যামিকেল বিভিন্ন ধরনের প্রোডাক্টে ব্যবহার করতো যার ফলে মানুষের মধ্যে ক্যান্সারের মতো রোগ ছড়িয়ে যাচ্ছিলো।

শুরু হয়ে যায় আইনী লড়াই। Du Pont এর সাথে কি আর পারা যায়! ওরা বিশাল বড় প্রতিষ্ঠান। টাকার কোনো অভাব নাই। ওরা ধামাচাপা দেওয়ার জন্য যতো ধরনের চেষ্টা সবই করতে থাকে। শেষে আর পারেনা। বিশাল অনকের জরিমানা তাদের গুনতে হয়। এতই বড় অংকের টাকা যে এক সময় প্রতিষ্ঠানটি বন্ধই হয়ে যায়।

একজন আইনজীবি কিভাবে বড় একটা কোম্পানীর সাথে আইনের মাধ্যমে লড়াই করে সেটাই সুন্দর করে দেখানো হয়েছে এই সিনেমায়। আমি ৯/১০ দেব।


সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২১ রাত ১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

সুন্দর বাংলাদেশের জন্য

লিখেছেন শোভন শামস, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০২


বাংলাদেশের মানুষ যারা দেশ থেকে বিপুল সম্পদ নিয়ে বিদেশে পালাতে পারবে না তাদেরকে এই দেশের উন্নয়নের জন্য প্রস্তুত করে কাজে লাগাতে হবে। আমাদের যুবকদেরকে দেশের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখা থেকে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×