somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Lion of the Desert সিনেমাটি আবার দেখলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেই অনেক ছোট থাকতে Lion of the Desert সিনেমাটি দেখেছিলাম। মনেও নাই তখন বয়স কতো ছিল তবে সিনেমাটি লিবিয়ার নেতা ওমর মোক্তারকে নিয়ে বানানো সেটা ভালোভাবেই মনে ছিল। Lion of the Desert সিনেমাটি আবারো দেখা হলো। বেশ ভালই লাগলো। আসলে কিছুদিন থেকে সব পুরোনো সিনেমাগুলো দেখা শুরু করেছি। যেসব সিনেমা বহু বছর আগে দেখা সেসব সিনেমা ছাড়াও যেসব ফিল্ম বেশ কয়েকবার দেখা সেসব সিনেমাও দেখছি।

Lion of the Desert দু--তিনবার আগে দেখেছিলাম। স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য সিনেমাটি আবারো দেখলাম। লিবিয়ায় প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালি তাদের ঘাটি করার জন্য লিবিয়া আক্রমণ করে ঠিক অনেকটা সোভিয়েত ইউনিয়ন যেভাবে আফগানিস্থান আক্রমণ করে ১৯৭৯ সনে। ইতালি চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে শাষণ করেছে ভারত--পাকিস্তান ঠিক সেরকম ভাবে লিবিয়াকে শাষন করবে।

লিবিয়ার লোকেরা প্রতিরোধ গড়ে তুলে এবং শক্তিশালি ইতালি সৈন্যদের বিরুদ্ধে লড়াই শুরু করে। ইতালি তাদের সর্বশক্তি দিয়ে লিবিয়াকে নিয়ন্ত্রণে আনতে চায়। তারা নির্মমভাবে অত্যাচার চালাতে থাকে লিবিয়ার মানুষদের ওপর। কিন্তু লিবিয়ার জনগন বসে থাকেনি। তারা লড়াই চালিয়ে গেছে এবং বেশ দাপটের সাথেই যুদ্ধ করেছে ইতালীয়দের বিরুদ্ধে।



ইতালির খারাপ দিক তুলে ধরা হয়েছিল বিধায় এই সিনেমাটি ইতালিতে ব্যান করা হয়েছিল। ১৯৮১ সালের সিনেমা অবশেষে ২০০৯ সালে দেখানো শুরু করেছিল ইতালি তাও আবার pay TV-র মাধ্যমে।

Moustapha Akkad পরিচালিত এই সিনেমা পুরোটাই আর্থিক সহযোগিতা পেয়েছিল তৎকালীন লিবিয়ার নেতা গাদ্দাফির কাছ থেকে। শক্তিমান অভিনেতা Anthony Quinn ও Oliver Reed রয়েছে সিনেমাটিতে। ওমর মোক্তারের চরিত্র চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন Anthony Quinn। অসাধারণ এ্যাক্টিং ছিল তার।

ওমর মোক্তারকে অবশেষে ইতালীয় বাহীনির দ্বারা ধরা খেতে হয় এবং তাকে আটক করার মাত্র কয়েক দিনের মধ্যেই তার ফাঁসি কার্যকর হয়। তড়িঘড়ি করেই তাকে ফাঁসি দেওয়া হয়।

আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। আমি ৯.৫/১০ দেব।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×