somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পছন্দের সিনেমা সাউন্ডট্রাক নিয়ে কিছু কথা।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেমা দেখতে আমরা কম বেশী সবাই পছন্দ করি। সিনেমা দেখা নিয়েও অনেকের আবার নিজস্ব চয়েস রয়েছে। কেউ দেখতে চায় কমেডি সিনেমা, কেউ হরোর, কেউবা এ্যাকশন আবার কেউ পছন্দ করে ফেন্টাসি, সাইন্স ফিকশন সিনেমা। আর যারা শুধুই সিনেমা পাগল তারা সব ধরনের সিনেমাই পছন্দ করে, ঠিক যেমনটা আমি। সিনেমা হলেই হলো। সিনেমা দেখতে ভালো লাগে তাই দেখি সেটা যে শুধু মাত্র হলিউডের সিনেমাই হতে হবে তা ঠিক নয়। যেকোনো দেশের যেকোনো ধরনের সিনেমা হলেই হলো। আমার এখনো খেয়াল আছে ২০১৫ সালে বসুন্ধরার সিনেপ্লেক্স ইউরোপিয়ান ফিল্ম ফেসটিভলের আয়োজন করেছিল যেখানে ইউরোপের বিভিন্ন দেশের সিনেমা দেখিয়েছিল, জার্মানী, স্পেন, গ্রীস থেকে শুরু করে ফ্রান্স, হল্যান্ড, নরওয়ের সিনেমা দেখানো হয়েছিল। ১টা সিনেমা বাদে প্রত্যেকটা সিনেমা আমি ও আমার এক সিনেমা পাগল বন্ধু মিলে দেখেছিলাম।

সে যাই হোক, আমার কাছে সিনেমার সবচেয়ে যে জিনিষটা আকৃষ্ট করে সেটা হলো সিনেমার সাউন্ডট্র্যাক। সাউন্ডট্র্যাকের প্রতি আমার বিশেষ দূর্বলতা রয়েছে। আর এখনকার সময়ে ইউটিউব থাকাতে যখন তখন বিভিন্ন সিনেমার সাউন্ডট্র্যাক যখন তখন শুনতে পারি। সাউন্ডট্র্যাকের প্রতি বিশেষ দূর্বলতা আমার বহু বছর ধরে। কিছু কিছু সিনেমার সাউন্ডট্র্যাক এতটাই আকৃষ্ট করে যে সেসব বারবার শুনি।

তাই আজকে ভাবলাম আজকে আর সিনেমা রিভিউ না লিখে আমার পছন্দের কয়েকটি সাউন্ডট্র্যাক শেয়ার করবো। প্রথমেই যে সাউন্ডট্র্যাকটি নিয়ে বলবো সেটি হলো The Dark Knight সিনেমার সাউন্ডট্র্যাক। আমার পছন্দের কম্পোজার হান্স জিমারের কম্পোজ করা এই সাউন্ডট্র্যাক এক কথায় দূর্দান্ত।



হান্স জিমারের আরেক সাউন্ডট্র্যাক হলো INFERNO সিনেমার সাউন্ডট্র্যাক। চমৎকার সাউন্ডট্র্যাক। নিচে লিন্ক দেওয়া হলো। সবাইকে অনুরোধ করবো একবার হলেও শুনবেন এই সাউন্ডট্র্যাক। হান্স জিমার কেনো আমার পছন্দের তা বুঝবেন।



এরপরের সাউন্ডট্র্যাক হলো Vangelis-এর Chariots Of Fire সিনেমার সাউন্ডট্র্যাক। আমি নিশ্চিত এই সাউন্ডট্র্যাক সবাই শুনেছেন। ১৯৮১ সালের সিনেমা Chariots Of Fire এর অসাধারণ সাউন্ডট্র্যাক এটি।



এই একই সিনেমার আরেকটি সাউন্ডট্র্যাক আছে সেটাও আমার বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে কি সাউন্ডট্র্যাক মানুষের আচরণ পরিবর্তন করতে সক্ষম হয়। কিছু সাউন্ডট্র্যাক ইমোশনাল, কিছু সাউন্ডট্র্যাক শুনলে মনে আশা জাগায়, কিছু আছে বেদনার যেগুলো মন খারাপের সময় শুনতে ভালো লাগে আবার কিছু আছে যখন কাজ করতে, ঘুরে দাড়াতে উৎসাহ দেয়।



এরপরের সাউন্ডট্র্যাক হলো Resident Evil সিনেমার। আমার পছন্দের তালিকায় এটি সবসময় থাকে।



আর ঐ যে বললাম কিছু সাউন্ডট্র্যাক আছে যেটা শুনলে মনে হয় জীবনে বারবার ব্যর্থতার পর আবার ঘুরে দাঁড়াই ঠিক সেরকমই হলো এই সাউন্ডট্র্যাকটি



আবার কিছু সাউন্ডট্র্যাক হলো পুরা মাতাল বানিয়ে দেবার মতো। ক্রেজি, খেপা মুডে যখন থাকবেন তখন এই সাউন্ডট্র্যাকটা শুনতে পারেন:



আজকে এই কয়েকটা সাউন্ডট্র্যাক নিয়েই লিখলাম। তবে লেখা শেষ করার আগে আরেকটা সিনেমার সাউন্ডট্র্যাকের লিন্ক দিতে চাই যেটা হলো আমার সবচেয়ে প্রিয় সাউন্ডট্র্যাক এবং যেটি আমার সেরা ১০ সাউন্ডট্র্যাকের তালিকায় সবসময় ১ নম্বরে থাকবে।


সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×