somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Conjuring: The Devil Made Me Do It সিনেমা রিভিউ

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাইকে অগ্রীম নববর্ষের শুভেচ্ছা। দেখতে দেখতে ২০২১ সালটা আমাদের কাছ থেকে চলে গেলো। মনে হলো এইতো সেদিন করেইনা ২০২১ আমাদের মাঝে এলো। অথচ আর ১ দিন পরই ২০২২ শুরু হবে। যাই হোক এই ২০২১ সালে সবার কেমন সিনেমা দেখা হলো? আমরা জানি বিশ্ববাসী এখনো করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে এর জন্য সবাইকে সচেতন থাকতে হবে। অবশ্যই মাস্ক পরে বাইরে যাবেন আর যত পারা যায় ভীড় জায়গাগুলো থেকে দূরে থাকবেন।



এই মহামারীর মধ্যেও এই বছরে অনেক সিনেমা বের হয়েছে যার মধ্যে বেশ কিছু আমার দেখা হয়েছে। আজকে দেখলাম এই ২০২১ সালেই রিলিজড হওয়া The Conjuring: The Devil Made Me Do It সিনেমা। এই সিনেমা দেখে আমি বেশ হতাশ হয়েছি। প্রথম The Conjuring সিনেমা দেখে যেরকম ভয় ও ভালো লেগেছিল সেরকম কিছুই না। খুব আশা নিয়ে দেখা শুরু করেছিলাম। ভাবলাম বছরটা শেষ টাই একটা হরোর সিনেমা দেখি। কিন্তু দেখার পর মনে হলো কেনো দেখলাম, কিসের জন্য দেখলাম, শুধুকি এই ব্লগটা লেখার জন্যই দেখলাম? যাই হোক, একটা যে সিনেমা দেখা হয়েছে সেটাই যথেষ্ট।

এই Conjuring সিনেমাটি বরাবরই আগের দুই Conjuring সিনেমার মতো সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে। সিনেমায়তো একটু মশলা মেশাতে হয় তাই এই সিনেমাতেও সেরকম মশলা মেশানো হয়েছে। কিন্তু ডিরেক্টর সাহেব মনের মাধুরী মিশিয়ে মশলা মেশালে হবেটা কি, যেরকম সাসপেন্স হবার কথা, মনের মধ্যে ভয় লাগার কথা সেরকম কিছুই হয়নি। জানিনা, অন্য দর্শকরা কিভাবে এই সিনেমাটাকে নিয়েছে। তবে আমি খুব হতাশ হয়েছি। প্রথম দুই Conjuring সিনেমা যেরকম ভয়ের ছিল বা ভালো লেগেছিল সেরকম কিছুই না এবারেরটা। প্রথম দুই Conjuring সিনেমার পরিচালক ছিল James Wan। অনেকেই জানেন James Wan Conjuring সিনেমা ছাড়াও Saw, Insidious সিনেমার জন্য বেশ সুনাম কুড়িয়েছিলেন। আমার বিশ্বাস James Wan যদি Conjuring 3-টাও পরিচালনা করতেন তাহলে হয়তো সে সেরকম সাসপেন্স আনতে পারতেন।

প্রথম Conjuring-তো আমি একবার দুইবার নয়, বেশ কয়েকবার দেখেছি। তবে এই তৃতীয় Conjuring কি আমি আবারো দেখবো? মনে হয় না। আমি দেব ৫/১০। যাই হোক নতুন বছরে সবার আশা পূরণ হোক এই প্রত্যাশা করি।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×