somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউটিউব ভিডিও আপলোড করেই Enemy of the State সিনেমা রিভিউ লিখলাম।

৩০ শে মে, ২০২২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৯৮ সালের সিনেমা Enemy of the State নিয়ে কখনই যে কোনো কিছু লেখা হয়নি সেটা যখন থেকে মনে পড়লো তখন থেকেই হাত ইশপিশ করছিল কখন এই সিনেমা নিয়ে রিভিউ লিখবো। এতো চমৎকার, অসাধারন একটা সিনেমা, যে সিনেমা আমি ১বার নয়, ২বার নয়, ১৪--১৫ বার দেখেছি, সে সিনেমা নিয়ে কিছু লিখেনি তা ভাবতেই অবাক লাগছিল।

গতকাল কাজে ছিলাম, সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজকে ভোরে উঠেই আবার ইউটিউব ভিডিও আপলোড করবো দেখে ভিডিও এ্যাডিটিং করছিলাম, তার পরেই ভাবলাম আর দেরী না করে রিভিউটা লিখে ফেলি। আমার UberEats এর আরেকটা ভিডিও ইউটিউবে আপলোড করেছি আশা করি দেখবেন আপনারা।

এখন আপনারা হাত তুলেন কে কে উইল স্মীথ অভিনীত Enemy of the State সিনেমাটি এখনো দেখেননি!!!! যারা দেখেননি তাদের জন্য সমোবেদনা প্রকাশ করছি। সিনেমাটি এতো সাসপেন্স ও এ্যাকশনে ভরা তা ছবিটি না দেখলে বুঝা যাবেনা। Top Gun (1986), Beverly Hills Cop II (1987), Days of Thunder (1990), Crimson Tide (1995) সব সিনেমার পরিচালক টনি স্কট ছিল এই সিনেমার পরিচালক। দূর্দান্ত ছিল তার পরিচালনা।

Will Smith, Gene Hackman ও Jon Voight অভিনীত এই ছবির কাহীনি এবারে সংক্ষেপে বলি। একটি লোক একটা ভিডিও টেপ খুঁজে পায়। তাকে গোয়েন্দা সংস্থা NSA(National Security Agency) খুঁঁজতে থাকে। তার বন্ধু হলো Will Smith। তার সাথে দেখা করে তাকে বলতে চায় যে তার কাছে স্পর্শকাতর একটা ভিডিও টেপ আছে। Will Smith এর অগোচরেই সেই টেপটি Will Smith-এর শপিং ব্যাগে সে ঢুকিয়ে দেয়। Will Smith কিছুই টের পায় না।



পরবর্তীতে Will Smith টের পেয়ে যখন টেপটি দেখলো ও টেপটি ছেড়ে দেখলো সেখানে একটি খুনের দৃশ্য ভিডিও করা হয়েছে, যে খুনের সাথে একজন রাজনীতিবীদ জড়িত তখন সে বুঝতে পারে যে এই টেপটি গোয়েন্দা সংস্থার লোকজন উঠেপড়ে খোঁজা শুরু করবে। ইতোমধ্যে NSA জেনে যায় কোথায় টেপটি রয়েছে। তারা Will Smith-এর বাড়িতে এসে তন্যতন্য করে খোঁজা শুরু করে টেপটি। এরপরা তারা Will Smith ব্যবহৃত প্রতিটি জিনিষে মাইক্রোচীপ বসায় তার চলাচল মনিটর করার জন্য।

একজন মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি মূহুর্ত কিভাবে ট্র্যাক করে তা দেখতে চাইলে এই সিনেমা দেখা লাগবে। শেষে Will Smith কিভাবে NSA-র হাত থেকে বাচে তা দেখতে চাইলে আপনাদের সিনেমাটি দেখা লাগবে। আমি ৯/১০ দেব।

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২২ রাত ৯:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

লিখেছেন অর্ক, ১৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

×