somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Obi-Wan Kenobi টিভি সিরিজ রিভিউ।

১২ ই জুন, ২০২২ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা সময় ছিল যখন একমাত্র সিনেমা তৈরীতেই বড় বাজেট করা হতো। সিনেমা বানানোর জন্য যে বাজেট করা হতো সেরকম টিভি সিরিজগুলোর ক্ষেত্রে তেমনটা হতো না। তবে গত ১০-১৫ বছরে এই ধারনাটা বদলিয়েছে। টিভি সিরিজ বানানোর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাই। এখন টিভি সিরিজগুলোর পিছনেও বড় বড় বাজেট করা হয় যা দিয়ে একটা বা দুইটা সিনেমাই বানানো যায়। টিভি সিরিজগুলোর কোয়ালিটি এতটাই উচুমানের যা কল্পনার বাইরে। এক দিক দিয়ে যেরকম কোয়ালিটি ভালো হয়েছে সেরকম টিভি সিরিজগুলোর কাহীনিগুলোও চমৎকার হয়েছে। আর এসব সবই সম্ভব হয়েছে বড় বড় বাজেট নির্ধারণ করার ফলে। এটা করে সুফলও পেয়েছেন অনেক প্রযোজক ও পরিচালকগন। একটি কাহীনি দুই--আড়াই ঘন্টার সিনেমায় ঠিক যতনাভাবে ফুটিয়ে তোলা যায় সেটা তার থেকে আরো বেশী ফুটিয়ে তোলা সম্ভব টিভি সিরিজগুলোতে। আর তাই নির্মাতারা দুই-আড়াই ঘন্টা সিনেমার জায়গায় ছোট ছোট ৪০--৫০ মিনিটের বহু পর্বের সিরিজ করছে আর সেটাতেই বিশাল অংকের টাকা ঢালছে।

এরকমই একটা টিভি সিরিজ হচ্ছে Obi-Wan Kenobi। ২০২২ সালের নতুন একটি টিভি সিরিজ এটি। Star Wars সিনেমার নামতো সবাই শুনেছি। Star Wars সিনেমার একটি প্রধান ক্যারেক্টার হলো Obi-Wan Kenobi। সে বহু বছর ধরে নিজের পরিচয় গোপন করে রাখে। জনমানবের সামনে তার উপস্তিতি কমে যায়। সে এক সময় দূর্দান্ত যোদ্ধা ছিল। সে নিজেকে গুটিয়ে নিলেও তার শত্রুরা কিন্তু তাকে ছেড়ে দেয়নি। তাকে ধরার জন্য সর্বদা খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছিলো তারা। কোনোমতেই তারা তার সন্ধান পাচ্ছিলোনা।



Obi-Wan Kenobi-এর অনেক স্পেশাল পাওয়ার আছে। সে খুব ভালোভাবেই জানে যে সে যদি একবারও তার সেসব পাওয়ার ব্যবহার করে তাহলে তার শত্রুপক্ষ সাথেসাথে জেনে যাবে সে কোথায় রয়েছে। এটাকেই তারা সুযগ লাগায়। এক সিনেটরের ছোট্ট মেয়েকে তারা আটক করে। আর তখনই সেই সিনেটর তার নির্ভরশীল বন্ধু Obi-Wan Kenobi-র কাছে যায় তার সাহায্যের জন্য। এভাবেই চলতে থাকে টিভি সিরিজটি। আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে।

আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে সিরিজটি। আমি ৯/১০ দেব। আর হ্যা, আমার ইউটিউব চ্যানেলের একটি লিংক দিলাম, দেখতে পারেন ভিডিওটি।

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ সকাল ১০:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×