somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামিল সিনেমা Annaamalai দেখলাম, ভাবলাম ব্লগ লেখা উচিত তাই লেখা শুরু করলাম।

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন একটা প্রতিবেদন দেখছিলাম। জাপানে নাকি রাজনিকান্তের ভক্ত প্রচুর। রাজনিকান্তের সিনেমা জাপানীজদের কাছে খুব প্রিয় তার কারণ হলো তার সিনেমা দেখে জাপানীজরা আনন্দ পায়। সোজা-সাপটা গল্প, মজার মজার এ্যাকশন সীন, এসব নাকি তাদের বেশ পছন্দের।

প্রতিবেদনটা পড়ার পর ভাবলাম রাজনিকান্তের একটা সিনেমা দেখবো। যেই ভাবা সেই কাজ। এর আগে তার একটাই সিনেমা দেখেছিলাম: Shivaji The Boss। চমৎকার লেগেছিল সিনেমাটি। তার সিনেমা নাকি অনেক হাসির হয় সেটা ঐ সিনেমা দেখেই বুঝেছিলাম। এখন টার কোন সিনেমা দেখা যায় সেটা নিয়ে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম পুরোনো একটা সিনেমা দেখবো। ১৯৯২ সালের সিনেমা Annaamalai দেখলাম শেষমেষ। আজ থেকে মাত্র ৩০ বছর আগের সিনেমা।

সিনেমাটির গল্প আমার কাছে বেশ ভালই লেগেছে। খুব সাধারণ গল্প অসাধারণভাবে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাজনীকান্ত। সিনেমার মধ্যে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এই তিন ব্যাপার সুন্দর করে তুলে ধরা হয়েছে। বড় লোকের এক ছেলের সাথে গরীব ঘরের এক ছেলের মধ্যে ছোটবেলা থেকেই বন্ধুত্ব তৈরী হয় যা তাদের বড় হবার পরেও অটুট ছিল। দুই বন্ধুর নাম অশোক ও আন্নামালাই, যার নামে সিনেমাটি। আন্নামালাই চরিত্রে ছিল রাজনীকান্ত। আন্নামালাই এক গরির ঘরের ছেলে ও অশোক এক বড়লোকের ছেলে। অশোকের বাবার রয়েছে বিশাল ব্যবসা।

দুই বন্ধুর মধ্যে গভীর বন্ধুত্ব বেশ ভালই চলছিল। তো, সমাজে কিছু দুষ্ট লোক থাকেনা, এরকই এক দুষ্ট লোক তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য উঠেপড়ে লাগে। দুই বন্ধুর মধ্যে চরম ভুল বুঝাবুঝি হয়। এক পর্যায়ে তারা আপন বন্ধু থেকে চির শত্রু হয়ে যায়। কেউ কাউকে দেখতে পারেনা।

এই সিনেমাটি আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন। আশাকরি ভালো লাগবে। আমি দেব ৮/১০।

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×