somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Prey (2022 film) সিনেমা রিভিউ।

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Prey সিনেমাটি দেখার জন্য গত কয়েক মাস ধরে অধীর আগ্রহে ছিলাম। যখন থেকে জানলাম যে আগস্ট মাসে রিলিজড হবে সিনেমাটি তখন থেকেই ছটফট করছিলাম। আসলে ছটফট করার পেছনে কারণও রয়েছে। প্রথম কারনটি হলো যখন এই সিনেমার ট্রেইলার দেখলাম, তা দেখে এতই চমৎকার লেগেছিল যে আর অপেক্ষা করতে পারছিলাম না। ভাবছিলাম এখনই যদি দেখতে পেতাম ছবিটি। আর দ্বিতীয় কারণটি আরো বড় আর তা হলো এটি Predator franchise এর একটি পার্ট। যতো Predator franchise এর যত সিনেমা বের হয়েছে তারই একটি অংশ এটি। প্রথম Predator সিনেমা রিলিজড হয়েছিল ১৯৮৭ সালে। এরপর Predator 2 (1990), Predators (2010), ও The Predator (2018)। এখানে একটি কথা আমি বলতে চাই। আমি Predator সিনেমার চরম ভক্ত। Predator সিনেমা বলতে প্রথম সিনেমার কথাই বলছি যেটাতে অভিনয় করেছিল Arnold Schwarzenegger।



আমার এখনো খেয়াল আছে সেই ১৯৯০ সালে ঈদের দিনে আমরা সব ভাই বোন ও কাজিনরা মিলে তখনকার সময় ভিসিআর প্লেয়ারে দেখেছিলাম। সেই যে দেখা শুরু করেছিলাম এরপর আমি মনে হয় কয়েকশবার সিনেমাটি দেখেছি। আমি কিন্তু মোটেও বাড়িয়ে কথাটি বলছি না। আমি এখনও দেখি সিনেমাটি। আমার দেখা মতে সেরা এ্যাকশন সিনেমার তালিকায় এটি থাকবে ১ নম্বরে।

তো, ২০২২ এর সিনেমা Prey হলো Predator সিনেমার সিক্যুইল নয়, এটি একটি প্রিকুইল। অর্থাৎ প্রথম Predator সিনেমার ঘটনার ৩০০ বছর আগে কি হয়েছিল, কিভাবে Predator দুনিয়াতে এসছিল এইসব দেখানো হয় এই Prey সিনেমায়। পুরো ব্যাপারটি অসাধারণ লেগেছে আমার কাছে। অন্য Predator সিনেমাও আমার দেখা হয়ে, বিশেষ করে প্রথমটা দেখার পর Predator ২ দেখেছি বেশ অনেকবার, তবে এই Prey সিনেমার এ্যাকশনগুলো আসলেই অন্য লেভেলে নিয়ে গেছে পরিচালক। তবে যতই প্রশংসা করি না কেনো আমার কাছে এখনও সেই প্রথম Predator সিনেমাটিই লিস্টে ১ নম্বরে থাকবে।

তবে এই Prey সিনেমাকে খারাপ বলছিনা। এটি জটিল লেগেছে আমার কাছে। আমি আরো কয়েকবার দেখবো। তবে আমি মনে করি এই সিনেমাটি Hulu-তে না ছেড়ে সিনেমা হলে ছাড়া উচিত ছিল। এটি বড় পর্দায় দেখার মতো একটি সিনেমা। যেহেতু এটি একেবারে নতুন একটি সিনেমা তাই এর মূল কাহীনি আমি বলবোনা। Dan Trachtenberg এর পরিচালনা বেশ ভালই ছিল। তার আগের একটি সিনেমা আমার দেখা হয়েছে যার নাম 10 Cloverfield Lane। অত্যন্ত চমৎকার একটি সিনেমা ছিল এটি।

আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে। আমি ১০/১০ দেব সিনেমাটিকে।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×