somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দি সিনেমা Raajneeti রিভিউ।

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাই কেমন আছেন? কয়েক সপ্তাহ কোনো ব্লগ লেখা হয়নি। আসলে একদিকে কাজ নিয়ে ব্যস্ত আরেক দিকে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়াতে লেখালিখি হয়ে উঠেনি। আবার ফুটবলের জন্য তেমনভাবে কোনো সিনেমাও দেখা হয়ে উঠেনি। আপনারা সবাই কেমন উপভোগ করছেন বিশ্বকাপ? গ্রুপ স্টেজ, দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে এখন শুরু হবে কোয়ার্টার ফাইনাল। আমি কিন্তু আর্জেন্টিনার ফ্যান! আপনারা?

যাই হোক, সিনেমা নিয়ে কথা বলা যাক। আজকে একটি হিন্দি সিনেমা নিয়ে কিছু লিখতে চাই। এই সিনেমাটি ২০১১ থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার দেখা হয়েছে এবং যতবার দেখেছি ততবারই ভালো লেগেছে, ভালো লেগেছে এই সিনেমার শিল্পীদের দূর্দান্ত অভিনয়। সিনেমাটির নাম "রাজনীতি" Raajneeti। Prakash Jha-এর পরিচালিত ২০১০ সালের এই সিনেমায় অভিনয় করেছে: Nana Patekar, Ajay Devgan, Ranbir Kapoor, Arjun Rampal, Manoj Bajpayee, Katrina Kaif, Sarah Thompson, Naseeruddin Shah সহ প্রমুখ। সবার অভিনয়ই ছিল দূর্দান্ত, বিশেষ করে Nana Patekar, Ajay Devgan ও Ranbir Kapoor-এর অভিনয় ছিল এক কথায় চমৎকার।



একটি রাজনৈতিক পরিবারকে কতো ঝক্কিঝামেলা মোকাবেলা করতে হয় এবং কতশত হামলা, মামলার ঝুকি নিয়ে সংগ্রাম করতে হয় সেটাই এই সিনেমায় সুন্দর করে ফুটিয়ে তুলেছে পরিচালক। বাইরে থেকে মনে হয় একজন রাজনীতিবীদের হয়তো খুব আরামের জীবন, কিন্তু সেটি মোটেও নয়। তাদের সব ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য প্রস্তুত থাকতে হয়। এই পরিচালকের আর কোনো সিনেমা আমার দেখা হয়নি, এটিই ছিল আমার দেখা তার প্রথম ছবি।

নানা পাটেকর যে কতো উচুমানের অভিনেতা সেটা এই সিনেমা দেখলে বুঝা যায়। রানবীর কাপুরকেও বেশ অসাধারণ লেগেছে এই সিনেমায়। আমি হিন্দি সিনেমা খুব একটা দেখিনা তবে এই সিনেমা আমার বেশ পছন্দের তালিকায় থাকবে।

আমি ৯.৫/১০ দেব।

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×