The Substance (২০২৪) সিনেমা রিভিউ।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, আমরা বুড়া হতে চাইনা কেনো? এটাতো সত্য কথা মানুষের বয়স বাড়তে বাড়তে সে বুড়াও হতে থাকে। মানুষের যে যৌবন সেটা সে কখনই ধরে রাখতে পারেনা বা পারাটাও সম্ভব নয়। এই সত্য কথাটা জেনেও মানুষ চিন্তা করতে চায়না যে সে একদিন বুড়া হবে। আর ঐদিকে আরেকটা জগত রয়েছে যাকে আমরা গ্ল্যামারস মিডিয়া জগত বলি সেই জগতেও আমরা মানতে চাইনা যে কেউ বুড়া হয়ে যেতে পারে। আমরা আশা করি একজন শিল্পী সব সময় একই করম থাকবে। আর এই একই রকম নিজেকে রাখতে গিয়ে সেই শিল্পী যত কিছু করা দরকার সবই করে থাকে। এই যেমন ধরেন প্লাস্টিক সার্জারীর কথাই ধরা যাক! নিজের আসল চেহারা ঠিক রাখতে গিয়ে বিকৃত চেহারা হয়ে যায় অনেকের।
ঠিক এরকই একটি সিনেমা The Substance। ফরাসী পরিচালক Coralie Fargeat এর পরিচালিত সিনেমা The Substance-এ রয়েছে Demi Moore, Margaret Qualley ও Dennis Quaid সহ আরো অনেকে। Elisabeth Sparkle (Demi Moore), একজন ৫০ বছর বয়সের ফিটনেস ট্রেইনার। কিন্তু তার বয়স হয়ে যাচ্ছে দেখে তার টিভি অনুষ্ঠানের প্রডিউসার Harvey (Dennis Quaid) তাকে আর রাখতে চায়না। সে চায় নতুন কেউ আসুক যার বয়স ২৫ এর ঘরে। এরই মধ্যে Elisabeth Sparkle একটি বিশেষ মেডিসিনের সন্ধান পায় যার নাম The Substance। এটি ব্যবহারের ফলে সে এক নতুন টগবগে নারী, যার নাম Sue (Margaret Qualley) রুপান্তরিত হয়। এর পরই ঘটতে থাকে সব অনাকাঙ্ক্ষিত সব ঘটনা।
সিনেমাটি অবশ্যই বড়দের জন্য। বাচ্চাদের নিয়ে দেখার মতো সিনেমা নয় এটি। আমি ৯/১০ দেব।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন