১.
‘চল না আজকে ফুল-ভ্রমর খেলি- এই কথা বলে বলে
প্রেমিকযুগল চলে যাচ্ছে দৃশ্যের অন্তরালে
যারা দৃশ্যের এইপাশে থাকে, ফুল-ভ্রমর কখনও খেলেনি
প্রথমত তারা ফিসফাস-কানাকানি করে, হাহাকার করে
অবশেষে রোমাঞ্চিত হয় এই ভেবে যে
পরাগায়ন বিষয়টা ফুল-ভ্রমর খেলার সঙ্গে সম্পৃক্ত
২.
‘চল না আজ একটু ওড়াউড়ি করি এই বলে
প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে চলে যাচ্ছে
বন্ধুদের নির্জন মেসে কিঙবা সপরিবারে
ব্যাড়ারে যাওয়া কোন বাড়িতে
যদিও ‘আমার ডানায় একটু সমস্যা আছে’ এমন
আপত্তি অবরোধ করে প্রেমিকার মৃদু কন্ঠে
তাতে কি, প্রেমিকের নিশ্বাসে মলমস্পর্শের প্রণোদনা
আগুনের সান্নিধ্যে মোম কতখানি আত্মনির্ভর
এখন বিজ্ঞানের যুগ, ভয় কি পরাগায়নে;
ঘরে ঘরে টেলিভিশন, স্যাটেলাইট
মুহূর্তেই ছড়িরে পড়ে বিজ্ঞাপনি সুখবর!-
- কত সহজ হয়েছে চিকিৎসা বিজ্ঞান
- কত সহজ হয়েছে ভ্র“ণহত্যা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

