অপেক্ষার পরিধি ভেঙে সে যখন মগ্ন হলো মন্ত্রে
মুগ্ধতা তখন নিমেষেই ছড়ালো প্রতিবেশ
মুগ্ধতাই যে নিরবতার প্রতিরূপ
তার প্রচল প্রথা ভেঙে
সে আরো একবার চূড়োয় দাঁড়ালো
ধমনীর ভেতর যে লোহিত স্রোত
তাকে বলি আগুনের নদী
চোখ বেয়ে নামে যে উদ্গীরিত লাভা- লাভাস্রোত
হৃদপুর থেকে আসে
বিপরীতগামী পথ
পথের শেষে
নোনতা জলের উপগ্রাম
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


