এতো যে দ্বিধা
কেন তবে রুমালে গেঁথেছো লাল সূর্য- নীলের নেপথ্যে
সুঁইয়ের ডুব-সাঁতার... নিপূণ হাতের ঢেউ...
ঢেউয়ের চাতুর্যে- কী এক রহস্য আঁকো অবিরত!
রুমালে রক্তের বিভ্রম। যতবার গেঁথেছো ফুটো
বুকের পাঁজরে নীল বিন্দু; এতো যে বেদনার ভার
নিরবে লুকিয়ে, কার দ্বিধা ভেঙে
কামিজের ভাঁজে সাজাও গোপন উত্তাপ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


