somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিথি বিভ্রাট

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1. বাংলাদেশ পুষ্পপ্রেমীদের আয়োজনে একটি অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হাজি আসমত আলী ব্যাপারী। ইনি কিছুদিন হল শুকনা মরিচের ব্যবসা করে ভাল টাকা পয়সা করেছেন। তাকে প্রধান অতিথি করার উদ্দেশ্য কিছু পয়সা কড়ি পাওয়া। হাজী আসমত আলী চোখ বড় বড় করে দু ঘন্টার মত মূর্তির মত কাটালেন। তারপরই সম্ভব অসম্ভব জায়গায় চুলকাতে লাগলেন এবং বিকট মুখভঙ্গি করা শুরু করা শুরু করলেন। উদ্যোক্তারা বিপদ দেখে তাড়াতাড়ি সভা শেষ করলেন। প্রধান অতিথিকে বক্তৃতা দেবার জন্য নিয়ে যাওয়া হল। কানে কানে বলা হল ফুলের উপর কিছু বলার জন্য। বেশী কিছু বলার দরকার নাই। হাজী সাহেব শুরু করলেন গোলাপ দিয়ে, গোলাপের বর্ণ গন্ধ এইসব নিয়ে প্রচুর উচ্ছাস করে বললেন- গোলাপ হচ্ছে আমাদের জাতীয় ফুল।
তাকে কানে কানে বলা হল গোলাপ নয়,জাতীয় ফুল হচ্ছে শাপলা। তিনি হুংকার দিয়ে বললেন, কোন শালায় বলে শাপলা জাতীয় ফুল? কোথায় গোলাপ আর কোথায় শাপলা। কোথায় আয়ুব খান আর কোথায় খিলি পান। ভাইসব আপনার বলেন- শাপলা কি কোন ফুল? শাপলা হচ্ছে তরকারী............।।–এলেবেল।

2. যারা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি তারা একটু বেশি আত্নবিশ্বাসী হয়ে পরেন। যা নাকি মাঝে মাঝে জটিলতার সৃষ্টি করে। আমি এরকম একজনকে চিনি। তিনি সভাতে এসে খোজ নেন সভা কতক্ষন চলবে। সময়টা জেনে নিয়ে চট করে ঘুমিয়ে পরেন। দর্শকরা কেউ তা বুঝতে পারেনা। তারা সবাই ভাবে চোখ বন্ধ করে গভীর মনযোগে তিনি শুনছেন। অনুষ্টান শেষ হবার আধঘন্টা আগে উঠেন এবং যথা সময়ে চমৎকার একটা বক্তব্য দেন। একবার গন্ডগোল হয়ে গেল। উদ্যোক্তারা বলেছে অনুষ্টান তিন ঘন্টার মত হবে। কিন্তু অনুষ্টান দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল। তাকে জাগান হল, তার ভাবভঙ্গি দিশেহারার মত। যেন কিছুই বুঝতে পারতেছেননা। ধরধরি করে মাইকের সামনে নেওয়া হল। একজন কানে বলল স্যার কিছু বলেন। তিনি হুংকার দিলেন, কেন?
:স্যার আপনি প্রধান অতিথি।
তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন। দর্শকদের মধ্যে মৃদু গুঞ্জন উঠল এবং একসময় সবাইকে হতভম্ব করে দিয়ে তিনি বললেন, ‘যুথির মা আমাকে এক কাপ চা দাও।
3. বেশ অনেকদিন আগের কথা। একদল ছেলে এসে আমাকে বলল আমাকে প্রধান অতিথি হতে হবে। আমি এক কথায় রাজি। ওদের বলে দিলাম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উপস্থিত হব। চারটার সময় যাবার কথা। আমি অবশ্য চারটার সময় গেলাম না। প্রধান অতিথি বিশেষ অতিথি একটু দেরি করে যাবে এটাই নিয়ম। আমি বিশ মিনিট মত পরে গেলাম। কিন্ত কি সর্বনাশ! ডায়াসে প্রধান এবং বিশেষ অতিথি দুই জনই উপস্থিত। একি কান্ড। আমি কি করব ভাবছি। এমন উদ্যোক্তাদের একজন বলল স্যার আপনি হচ্ছেন স্ট্যান্ডবাই প্রধান অতিথি। আসলজন না এলে আপনাকে বসিয়ে দিতাম।
: বল কি তুমি?
: কি করব স্যার কেউ কথা রাখেনা। বলে আসব কিন্তু আসেনা। এই জন্য স্ট্যান্ডবাই রাখতে হয়। আসেন স্যার এক কাপ চা খান। চা না খেলে বুঝব আপনি রাগ করেছেন। গেলাম চায়ের দোকানে। সেখানে আর একজন স্ট্যান্ডবাই বিশেষ অতিথি বিমর্ষ মুখে বসে আছেন। আমাকে দেখে মুখ কাল করে বললেন, আমি একলা এলে একটা কথা হত। স্ত্রী এবং ছোট শালীকে নিয়ে এসেছি, এদের কাছে কি বলি? আপনি বলেন তো ভাই?
আমি উনাকে কি বলব, আমি নিজেই আমার স্ত্রী নিয়ে এসেছি। জীবনের প্রথম প্রধান অতিথি হব সেটা স্ত্রী দেখবে না তা কি হয়?
সংকলিত- এলেবেল
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×