somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটারের গতি বাড়ানোর কিছু উপায়

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্সোনাল কম্পিউটার (পিসি) একটু পুরানো হলেই গতি কমে যায়। অ্যাডোবি ফটোশপ বা ভিডিও এডিটিংয়ের মতো ভারি সফটওয়্যার থাকলে তো কথাই নেই।সমস্যা হলো ফোনের মতো ঘন ঘন কম্পিউটার পাল্টানো যায় না। তাই পুরানো কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য কিছু নিয়ম বা কৌশল অনুসরণ করতে হয়। কীভাবে গতি বাড়ানো যাবে সে বিষয়ে নিচে বিস্তারিত জানানো হলো।

থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজ ১০ এর গতি বৃদ্ধি করে এবং জঞ্জাল পরিস্কার করে। এরকম অনেক সফটওয়্যারের আড়ালে থাকতে পারে ম্যালওয়্যার। চাইলে আইলো সিস্টেম মেকানিক সফটওয়্যারটি নামাতে পারেন। অথেন্টিক সফটওয়্যারটি কিনতে খরচ হবে ৪০ ডলার।

ডিস্ক অনেক অপ্রয়োজনীয় ফাইল, অফলাইন ওয়েব পেইজ ও ইনস্টলার ফাইল থাকে। এগুলো ডিলেট করতে Start menu-তে গিয়ে Disk Cleanup টাইপ করতে হবে। এই প্রোগ্রামের মাধ্যমে পিসিতে থাকা ৪টি ড্রাইভই একে একে বেছে নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যাবে।

লিড স্টেট ড্রাইভ পিসিতে যুক্ত করলে তা পিসির গতি অনেক বাড়িয়ে দেয়। পুরানো পিসির গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে এসএসডি কার্ড কেনেন। এসএসডি কার্ড যুক্ত পিসিতে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারও লোড হয় দ্রুত গতিতে। ধারণক্ষমতা ভেদে এসএসডি কার্ডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

কম্পিউটারের গতি যে অ্যাপগুলো ইনস্টলড আছে সেগুলোও অনেক জায়গা দখল করে রাখে। এতে পিসি ওপেন হতে সময় বেশি লাগে। র‍্যামেরও উপরেও চাপ পরে। তাই অপ্রোয়জনীয় অ্যাপগুলো আনইনস্টল করতে হবে। প্রথমে Windows logo Start button এ রাইট ক্লিক করতে হবে। এরপর Apps and Features এ ক্লিক করলে ইনস্টলড অ্যাপের লিস্ট পাওয়া যাবে। সেখানে অ্যাপের নামের উপর ক্লিক করলেই আনইনস্টলের অপশন পাওয়া যাবে। এছাড়াও, Control Panel অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো ডিলেট করা যাবে।

পিসি স্টার্ট করা মাত্র অনেক প্রোগ্রাম চালু হয়ে যায়। এগুলো বন্ধ করতে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। Ctrl-Shift-Esc চাপলেই প্রোগ্রামটি চালু হবে। এরপর Startup column সেকশনে ক্লিক করতে হবে। এতে থাকা প্রোগ্রাম লিস্টের উপর রাইট ক্লিক করলে disabled অপশনটি আসবে। এতে ক্লিক করলেই প্রোগ্রামটি আর পিসি চালু করার সময় হাজির হবে না।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×