আপত্তি নেই, জড়ানো তার শুকনো পাতায় বিষ বিরহী।
কে বলেছে শুকনো জলে ভিজলে তাহার শরীর পোড়ে রোমান্থনে!
রোমান্থনের বাঁকা চাঁদে যে মানবী শরীর দোলায়
চুম্বনে যার উসকে ওঠে গর্ভধারীর তুলোর মত
সেই মানবী শুকনো জলে ভেংচি কেটে ভাঙ্গবে বাসর!
আপত্তি নেই, নিয়ম ভেঙ্গে এক রোখা চাঁদ
কপাল জুড়ে আগলে রাখুক বিষের ছায়া
ঠোটের কোনে গর্ভধারি সেই মানবীর অটুট রেখা
তুলোর মতন আগলে থাকুক সারাবেল সন্ধিক্ষনে!
রোমান্থনের এক ফালি চাঁদ সন্ধে হলে
খুব যতনে আয়েশ করে আগুন জ্বালাক চিতার মত।
আপত্তি নেই, সেই চিতাতে পুড়বে শরীর
কয়লা মাখা রোদ্দুরুতে সেই মানবীর ঠোটের কোনে
গর্ভপিতার তুলতুলে মুখ লেপ্টে যাবে ভর দুপুরে।
বৃষ্টি হবে সৃষ্টি হবে গর্ভপাতের নতুন বাসর
সেই মানবীর শরীর জুড়ে উসকানিতে
লেপ্টে যাবে গর্ভপিতার জীবন বীনার অট্টালিকা।
অট্টালিকা অট্টালিক বাসর ভাঙ্গার শব্দ করে
বিষের রথে চলবে তাহার নরম কোমল তিব্র হাসি।
আপত্তি নেই, সেই মানবীর শরীরখানা রঙ্গশালায়
ভঙ্গ করে মানব ঠোটের উষ্ণ ছোয়া।
সেই মানবী আবার না হয় নিয়ম করে
উসকে দেবে নতুন কোন মানব দ্বারে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



