
শ্যামলীদের বাড়ির ওঠান
এখন আর বৃষ্টি হলে কাঁদা জমে না
ঘরের চালায় নেই বাঁশের ছাউনির গন্ধ।
যে ঘরে ঘুমোলে মাঝ রাতে
শুধু শেয়ালের ডাক শোনা যেতো
কুপির আলো অথবা কেরোশিনের গন্ধে
যে ঘরটিতে মধুময় অন্ধকার জমে থাকতো!
এখন সে ঘরে রঙ্গিন বাতির চরম দাপট!
গাড়ির সাইরেন আচমকা ধমকিয়ে
কোথায় যেনো চলে যায়।
ইটের দেয়াল ভেদ করে এখন
ও ঘরে প্রবেশ করে না ফজরের আজান
অথবা লাল মোরগের বাক!
বাড়ির পেছনে পুকুরের চালাটি
এখন কংক্রিট দালানের দখলে।
ওঠানের বাম পাশে গোল বরই গাছটি
এখন আর নেই।
সেখানে একটি আধ পাঁকা কবর।
দুরন্ত গ্রাম কুমারি শ্যামলির কবর।
কবরের পাশ দিয়ে বয়ে যাওয়া
পাঁকা রাস্তায় দুরন্ত ছুটে চলে গাড়ির সাইরেন।
শুধু শ্যামলী এখন আর দুরন্ত ছুটে চলে না।
মাটির চালায় জন্ম নেয়া
দুরন্ত গ্রাম কুমারী শ্যামলী
এখন কংক্রিটের কবরে ঘুমায়।।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



