একুশে ফেব্রুয়ারী মহান স্বাধিনতা দিবস!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের অনেক মানুষ এখনো মুক্তিযুদ্ধকে গন্ডগোলের বছর বলে। তারমানে এ দেশের এক শ্রেনির মানুষ স্বাধিনতা বা মুক্তিযুদ্ধকে নেহাতই একটা গন্ডগোল বলে মনে করে! গতকাল ভাষা দিবসে অনেক এলাকায় কিছু নেতাদের ব্যানার দেখা গেছে যেখানে খুব গর্ব করে লেখা আছে মহান একুশে ফেব্রোয়ারিতে হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে শহিদ দিবস! আচ্ছা একুশে ফেব্রুয়ারী কে কি স্বাধিনতা দিবস বলে?

এক সময় এই সব শব্দের সাথে জাতির লজ্জা বলে মন্তব্য করতাম। কিন্তু এখন আর এটা জাতির লজ্জা নয়।এটা এখন জাতির উৎসব। দেশের অসংখ্য মানুষ ২৬ মার্চ ১৬ ডিসেম্বর বা ১৫ আগষ্টকে একটা বড় ধরনের উৎসব মনে করে! প্রেমিক প্রেমিকা বা ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে বের হয় এ দিনে।বেস কয়েকবার টিভি রির্পোটে দেখেছিলাম কেউ বলছে ১৫ আগষ্ট পাকিস্থানিদের সাথে বাংগালীদের যুদ্ধ হয়েছিলো! ১৬ ডিসেম্বরকে অনেকেই শোক দিবস আর ২৬ মার্চকে বিজয় দিবস বলে মন্তব্য করছে।

এ জাতির জন্য লজ্জা বলে কিছু নেই।মাতৃভাষা দিবসে পত্রিকাতে নিউজ শিরোনাম হচ্ছে ‘‘ আজ স্বাধিনতা দিবস’’ ২১শে ফেব্রুয়ারি নাকি হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত শহিদ দিবস! আবার কোন নেতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৩০ লক্ষ শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। আবার সেই দেশেই ৭১ সালে কতজন শহিদ হয়েছিলো তার সংখ্যা নিয়ে বিতর্কে জড়াচ্ছে একটা বড় রাজনৈতিক দল। এসবের পরে জাতির লজ্জা বলে কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন