আমার কোন বিবেক নেই
১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কোন বিবেক নেই
বিবেক রা মরে যায়।
বিবেকের ঘর নেই বাড়ি নেই
থাকার মত জায়গা নেই
তুলশি মাখা ওঠান নেই
পুজার ঘরে ঠাকুর নেই।
আমার কোন বিবেক নেই।
বিবেক থাকলে
তোমার গালে চুমু খেতাম
বাজার থেকে বেনারশী
শাড়ি দিতাম
রেশমি চুড়ি আলতা দিতাম।
বিবেক থাকলে
ময়লা জমা বাসন কোষন
মেজে দিতাম
ঘরের ভেতর ঝুলগুলো আর
কাপড় চোপড় কেচে দিতাম।
আমার কোন বিবেক নেই
বিবেকের ঘর নেই বাড়ি নেই
থাকার মত জায়গা নেই
লাঙ্গল চাষা ভুই নেই
ফসল ফলার জমি নেই
সন্ধা হলে কুপি জ্বালার তেল নেই
রান্না করার হাড়ি নেই কলশ নেই
শোবার ঘরে চার পায়ার
এক চৌকি নেই!
আমার কোন বিবেক নেই
বিবেক রা মরে যায়
বিবেক দের দেখা শোনার
মানুষ নেই ডাক্তার নেই
গুটি বসন্তের টীকা নেই!
বিবেক থাকলে বিচার চেয়ে
ট্রেনের নিচে কাটা পড়ে
মরতো না
সলিম উদ্দিন ও তার কন্যা
বিবেক থাকলে
ক্যান্টনমেন্টের তনু
আজ চারুকলার বকুল তলায়
মনের সুখে ছবি আকতো
নাচতে নাচতে মায়ের আচল তলে
মুখ লুকাতো
বাসর ঘরে স্বামীর পরশ
চাকরি বাকরি সুখি হতো।
বিবেক থাকলে
রাজন নামের সেই ছেলেটি
স্বজন নিয়ে থাকতো সুখে
খাবার দাবার নতুন জুতো
শেলাই করা পাঞ্জামিতে
ঈদের নামাজ হাসি খুশি!
আমার কোন বিবেক নেই!
বিবেকদের ঘর নেই
বাড়ি নেই
থাকার মত জায়গা নেই
চিলেকোঠার স্বপ্ন নেই
বেঁচে থাকার অধিকার নেই।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন