somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠান্ডা স্যারের গপপো

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের হাইস্কুলের বাংলা স্যারের নাম ছিলো শরিফুল স্যার।
তবে স্যার ভিন্ন নামে পরিচিত। তাকে সবাই ডাকতাম "ঠান্ডা স্যার" নামে।
এই নামের কারন হলো তার স্বভাব। স্যার কখোনো কাউকে ধমক দিয়েও কথা বলেননি;
গায়ে হাত তোলা তো অনেক দুরের ব্যাপার। আমাদের কাছে হাই স্কুলের বাংলা ক্লাস মানেই
বোরিং একটা সময় পার করা। আমরা অধিকাংশ সময়ই অমনোযোগী থাকতাম।
তবে মাঝে মাঝে বাংলা ক্লাসটা খুব মজা লাগতো, যখন স্যার তার গল্পের ঝুলি থেকে
কোনো ১টা আজব গল্প বের করতেন। সেই গল্পগুলো হতো মজাদার এবং শিক্ষামুলক।
ঠান্ডা স্যারের একটি গল্প শেয়ার করার লোভ সামলাতে পারছি না..

মোহন কবিরাজ এলাকার নাম করা কবিরাজ। মৃত্যুর পর নিজের কবিরাজী বিদ্যাগুলো
১মাত্র পুত্র নন্দকে দিয়ে যেতে চান। কবিরাজ নন্দকে ডেকে বললেন,
"বাবারে, আমার মরার পর চিতার আগুন নিভে গেলে সবাই যখন চলে যাবে তুই সেখানে
একাই বসে থাকবি। কিছুক্ষন পর যা দেখতে পাবি তাকে সাহস করে জড়িয়ে ধরবি।
ভয় করিস না। দেখবি, আমার সব বিদ্যা তুই পেয়ে যাবি।"

কবিরাজ মশাইয়ের মৃত্যুর পর যথাসময়ে সবাই প্রস্থান করলে,
নন্দ গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষন পর ১টা হাতী বিকট শব্দ করে
এগিয়ে আসে। নন্দ ভয়ে গাছের ওপর উঠে যায়। এভাবে একের পর এক সিংহ, বাঘ, ভাল্লুক,
হায়েনা, সব চলে যেতে থাকে, আর নন্দ গাছের ওপর বসে কাঁপতে থাকে।
শেষে ১টা ভেড়া ম্যাঁ ম্যাঁ করে দুর্বল পায়ে হেটে যেতে থাকে। নন্দ এবার সাহস করে
ভেড়ার ওপর ঝাপিয়ে পড়ে। ভেড়া ১টা দীর্ঘঃশ্বাস ফেলে বললো,

"হাতী ঘোড়া গেলো তল,
ভেড়া কয় কতো জল !!
হাতী, ঘোড়া, বাঘ যেগুলো দেখেছিস সেগুলো সব এক-একটা বড় বড় রোগ।
ঐগুলো যদি সাহস করে একবার ধরতে পারতি তাহলে সব বড় ঔষধের বিদ্যা পেয়ে যেতি।
তারপরও যখন আমাকে ধরেছিস, আমি তোকে নিরাস করবো নাহ্।"

কিছুদিন পরেই নন্দ কবিরাজ হিসেবে নাম করে ফেলে।
ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস ছোট-খাটো সব অসুখ নন্দ নিমিসেই সারিয়ে ফেলে।

ভয়টা ছেড়ে একবার তুই বেরিয়ে তো আয়,
দেখ নতুন ভোরের সূর্য হাসে তোরি অপেক্ষায়..!!



Shahedul Hasan
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×