somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আর জ্বীনের বাদশাহ্

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ২.২১ মিনিটে অপরিচিত নম্বর থেকে কল এলো।
রিসিভ করতেই বেশ গম্ভীর গলায় ইয়া লম্বা ১টা সালাম...

--বাবা, আমি জ্বীনের বাদশাহ্ বলতেছি।
( আমার তো খুশিতে আগডুম- বাগডুম অবস্থা ;) )
ওমা সত্যি..!!
আপনি কি আলিফ লায়লার সেই জ্বীন আংকেল..??
যাদুর কুফিতে থাকেন..? আমার ৩ টা ইচ্ছা পুরন করবেন..??

--শোন বাবা, আমি হাজার হাজার বছর ধরে অমুল্য সম্পদ পাহারা দিতেছি। তুই বাইরে থেকে দেখতে ফাজিল মনে হইলেও তোর দিল টা ফকফকা পরিস্কার। তাই তোরে এই সম্পদ থেকে কিছু অংশ দান করবো।

জ্বীন আংকেল, আবেগে কেঁদে ফেললাম সত্য কথা বলেছেন।
আমার বাপ মা, বন্ধু বান্ধব, প্রেমিকা কেউ না বুঝলো না।
মাগার আপনি বুঝে ফেলছেন।

--কান্দিস না বাবা। সম্পদের খবর নেওয়ার জন্য এখনি আমার নম্বরে কল ব্যাক কর। জ্বীন আংকেল, একটু পরে কল দিলে হয় না? The Expendables 3 মুভ্যিটা দেখতেছিলাম। হেব্বি এ্যাকশন...
আপনার ফেসবুক আইডি টা দেন আমি পরে নক করতেছি।

--ওরে বোকা শোন, তারাতারি এই নম্বরে ১০,০০০ টাকা বিকাশ করে পাঠাই দে। তাইলে তোরে ১০০ টা সোনার মোহরের ঠিকানা দেবো।

কি বলেন জ্বীন আংকেল.. ১০,০০০ টাকা..?? B:-)
আমারে কেটে টুকরা টুকরা করে olx.com এ বেচে দিলেও তো এতো টাকা হবে না।

--বাপের কাছ থেকে চাইয়্যা নে... এই সুযোগ বারবার পাবি না রে পাগলা।

আমার বাবা যে কিপ্টা...
কারন ছাড়া ১০ টাকাই দেয় না আর দশ হাজার..??
জ্বীন আংকেল, তার থেকে আমার কাছে হেব্বি ১টা ডিল আছে।
আপনি তো বাদশা মানুষ... সরি জ্বীন।
আল্লার রহমতে আপনার তো টাকা পয়সার অভাব নাই।
আপনি আমারে ১০,০০০ টাকা ধার দেন। তারপর ঐ ১০০ টা সোনার মোহর পেলে তার থেকে আপনারে আমি নগদে ৫০ টা দিয়ে দেবো।
আল্লার কছম...!!

--খামোশ… বদ পোলা... X(
আমার লগে মশকরা করছ..??
তুই ধ্বংশ হইয়া যাবি.... ধ্বংশ...

ট্যুট... ট্যুট... ট্যুট...
জ্বীন আংকেল রাগে, অভিমানে লাইনটা কেটে দেয়। তারে কল ব্যাক করতে গিয়ে মনে পড়ে, আজ কয়েকদিন থেকে আমার ফোনে মিসকল দেয়ার ব্যালেন্সও নাই। জলিল সাহেবের কাছ থেকে ১০ টাকা ধার নিয়েছিলাম, সেইটাও শোধ করা হয় নাই..
01753061306 এইটা জ্বীন আংকেলের নম্বর।
তেনার সাথে কারো কথা হইলে আমারে ১টা ফোন দিতে বলবেন পিলিজ..
আহারে... ১০০ টা সোনার মোহর হারাই ফেললাম...!!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×