somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেক্রেট রেসিপি

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল এক বন্ধুর রান্না বিষয়ক একটি লেখা পড়ে বুঝলাম,
ব্যাচেলর লাইফে যারা নিজে রান্না করে খান তারা পেরেশানির মধ্যে থাকেন। অর্থ্যাৎ যারা কাঁচা রাধুনী ভাই আছেন, তাদের কথাই বলছি।
তাই ব্যাচেলর বন্ধুদের কথা চিন্তা করে আজ ১টি সুবিধাজসক রেসিপি শেয়ার করলাম। এই রেসিপি হলো খিচুড়ী।
দুনিয়ার সব রান্না গুলোর মধ্যে সহজতম ১টি হলো খিচুড়ী।
টমি মিয়া টাইপের মেধাবী রাঁধুনী না হলে,
সাধারনত এই রান্না খারাপ হয় না !!! :P

প্রথমেই চাল, ডাল ধুয়ে নিন। এবার চাল ডালের সাথে তেল, লবণ, মসলা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, রসুন বাটা, জিরা বাটা এবং একটু খানি আঁদা বাটা মাখিয়ে নিন।
ভালো কথা, লবণ, তেল, হলুদ এবং মরিচ এই উপাদানগুলো দেবার সময়,
নিজের আক্কেল (!) নামক এক প্রকার বস্তুর ব্যবহার অতি বাধ্যতামুলক।
এবার সবগুলারে একসাথে মাখিয়ে, পাত্রে পানি দিন। মনে রাখবেন,
পানির পরিমান এমন হবে যেনো খিচুরীর উপাদানগুলোর ওপর ৩ ইঞ্চি পানি জমে থাকে। ব্যস, এবার খিচুড়ীর পাত্র চুলায় তুলে দিয়ে গান শুনতে থাকুন।

বলে রাখা ভালো, খিচুড়ী রান্নার সময় গান শোনাটা প্রায় বাধ্যতামুলক !!!
কারন আপনি কি ধরনের খিচুরী খেতে চান তা নির্ভর করছে গান শোনার ওপর। ধরুন আপনি ভুনা খিচুরী খেতে চান,
সেক্ষেত্রে আপনাকে ৫-৬ টি Rock সঙ্গীত শুনতে হবে।
আবার ধরুন, আপনি একটু ঢ্যাল ঢ্যালা টাইপের খিচুড়ী খেতে চান,
সেক্ষেত্রে আপনাকে ৪-৫ টি রবীন্দ্র সঙ্গীত শুনতে হবে।
এই গানগুলো রান্নার মন্ত্রের মতো কাজ করবে। ;)

কনফিউজ হবেন না, একটু মজা করলাম।
গান শুনতে যে সময় অতিবাহিত হবে, তাতেই খিচুরী রান্না হয়ে যাবে।
তবে রান্না শেষ করার ৩ মিনিট আগে একটু সরিষা তেল অথবা লেবুর রস দিতে পারেন। এতে একটি আলাদা ফ্লেবার তৈরি হবে। কেউ ইচ্ছে করলে, খিচুড়ীর উপকরনগুলো মাখিয়ে নেবার সময় আলু, গাজর, টমেটো বা অন্যান্য সবজীও দিতে পারেন। এতে ভিন্নতা আসবে এবং একই জিনিস বারবার খাচ্ছেন বলে বিরক্তিও আসবে না।

ব্যস্, তৈরি হয়ে গেলো সহজ রান্না খিচুড়ী।
এবার রান্না নামিয়ে গরম গরম থাকতেই, আরাম করে খেতে বসুন।


বিঃ দ্রঃ
খিচুড়ী যদি বেশি মজা হয়েছে বলে মনে হয়,
তাহলে আমাকে ডাকতে ভুলবেন না যেনো।
আর যদি অখাদ্য টাইপের কিছু তৈরি হয় তাহলে,
যেই সব বন্ধু সবসময় খাই খাই করে তাদের দাওয়াত দিতে পারেন। =p~
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×