মায়া
প্রতিদিনের মতো আজও শফিক দেরি করছে। প্রচন্ড রাগ হচ্ছে নীলার।
মোনা প্রায়ই নীলাকে বলতো,
"কি আছে শফিকের মধ্যে?
ক্ষ্যাত একটা ছেলে, জীবনে তো একটা গিফটও দিলো না,
কোথাও ঘুড়তেও নিয়ে গেলো না। কেনো ছেড়ে দিচ্ছিস না ওকে"?
নাহ্... এভাবে আর চলছে না। আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে।
নীলা আজ ঠিক ছেড়ে দেবে শফিককে..
হাপাতে হাপাতে নীলার পাশে এসে বসে শফিক।
শফিক : ইয়ে, মানে.. রাস্তায় অনেক জ্যম ছিলো আজ।
রাগ কোরো না প্লিজ...
নীলা : প্রতিদিনি তো জ্যাম থাকে, একটু আগে বের হতে পারো না?
শফিক : তুমিতো জানোই টিউশনিটা শেষ করতে করতেই দেরী হয়ে যায়।
নীলা : তুমি আবার এই শার্টটা পড়েছো ?
তোমাকে কতবার বলেছি, এই নোংরা শার্টটা গায়ে দিয়ে আসবে না..
একটা শুকনো হাসি দেয় শফিক। যার কোনো অর্থ হয় না..
শফিক : আমার পরের টিউশনিটার সময় হয়ে যাচ্ছে, যেতে হবে।
আবার রেগে যায় নীলা...
নীলা : তোমার টিউশনি তো ২ টায়, এখন ১.১৫ বাজে।
শফিক : হেটে যাবো তো, এখান থেকে ৩০ মিনিটের মতো লাগবে।
হঠাৎ মনটা খারাপ হয়ে যায় নীলার।
এই প্রচন্ড রোদের মধ্যে ৩০ মিনিট পথ হেটে যেতে হবে শফিক কে,
ভাবতেই চোখের কোনায় জল চলে আসলো নীলার। কিইবা করার আছে?
এই টিউশনি করেই পড়ালেখা, নিজের চলার খরচ যোগাতে হচ্ছে শফিককে।
নীলা ব্যাগ থেকে একটা ১০০ টাকার নোট বের করলো তারপর
শফিকের নোংরা শার্টটার পকেটে ঢুকিয়ে দিয়ে বললো
"হেটে যাওয়ার দরকার নেই, রিকসা করে যেও"
শফিক কোনো বাক্য ব্যয় না করে হাটা দেয়।
নীলা আজও পারলো না,
পারলো না শফিকের মতো ক্ষ্যাত ছেলেটাকে ছেড়ে দিতে।
আর কখোনো পারবে বলেও মনে হয় না।
মায়া পড়ে গেছে !!
যা মুছে ফেলার সাধ্য নীলার নেই;
এই জগতের কারোরি নেই।
Shahedul Hasan
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।