somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের চাকা !!!!!!!

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলায় অনেক শখ ছিল একটা ছোট বাইসাইকেল এর। সাঁতার সেখার ঠিক পরে পরেই সাইকেল চালাতে শিখেছি। বাসার ২৪ ইঞ্চি হিরো সাইকেলটায় প্রথমে হাফ প্যাডেল,পরে একটু একটু করে ফুল প্যাডেল। সাইকেল এত বড় ছিল যে সীটে বসলে প্যাডেল পর্যন্ত পা ই পৌঁছাত না। জিদ করতাম ছোট সাইকেল কিনে দেবার জন্যে। বাবা মজা করে বলতেন আজ কাঁচা বাজারে খুঁজেছি আলু, পটল, মাছ সব ছিল সাইকেল ছিল না। আমার বিশ্বাস হোতোনা বলে সাথে যেতাম বাজারে, আসলেই তো সব আছে কিন্তু সাইকেল নেই। এখনকার বাচ্চাদের মত এত চালাক ছিলাম না মনে হয়, তাই বুঝতাম না যে কাঁচা বাজারে সাইকেল পাওয়া যায় না। একদিন স্বপ্নে দেখি একটা খুব সুন্দর ছোট সাইকেল চালাচ্ছি। স্বপ্নের ভেতরেই আছি কিন্তু বুঝতেও পারছি যে এটা স্বপ্ন, যে কোন মুহূর্তে ঘুম ভেঙ্গে গেলে সাইকেলটাও আর থাকবে না। এত কাঙ্খিত সাইকেল আমার কোনভাবেই হাতছাড়া করা চলে না। স্বপ্নের ভেতরেই মনে হল, রিপন সাইকেলটা খুব শক্ত করে ধরে রাখ যেন স্বপ্ন ভেঙ্গে গেলেও সাইকেল যেতে না পারে। এত শক্ত করে সাইকেলটা ধরেছি যে সাথে সাথে ঘুম ভেঙ্গে দেখি দুই হাত শক্ত করে মুষ্টি করে রেখেছি।
স্বপ্নবিজ্ঞান কে ইংরেজিতে বলে Oneirology. স্বপ্ন নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে। অনেকের কাছে স্বপ্ন শুধুই স্বপ্ন, আবার অনেকের কাছে তার থেকেও বেশী কিছু। যেমন হিটলার একবার বাঙ্কারে শুয়ে থাকা অবস্থায় স্বপ্নে দেখল একটা বোমা তার বাঙ্কারে এসে পড়েছে। ওমনি সে দৌড়ে বাঙ্কারের বাইরে আসার সাথে সাথে একটা বোমা সত্যি সত্যি তার বাঙ্কারে এসে পড়ল।
স্বপ্ন কমবেশী সবাই দেখে থাকে কিন্তু মনে রাখতে পারেনা। আমার সব থেকে প্রিয় স্বপ্ন হল আকাশে উড়ার স্বপ্ন। ব্যাপারটা অনেকটা পানিতে যেভাবে সাঁতার কাটতে হয়, স্বপ্নে উড়ার সময় ঠিক সেভাবেই হাত পা চালাতে হয়। অনেকেই বলেন যে স্বপ্নের কোন রং হয় না, কিন্তু মাত্র ১২% মানুষ সাদাকালো স্বপ্ন দেখেন। সৌভাগ্যের বিষয় আমি তাদের বাইরে, আমি স্বপ্নে রং,স্বাদ,গন্ধ,স্পর্শ সব অনুভব করতে পারি। হুমায়ূন আহমেদ বলতেন, “ একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা ”। জন্মান্ধ মানুষ ও স্বপ্ন দেখে এমন কি স্বপ্ন দেখে প্রাণীরাও।
সব শেষে এ পি জে আব্দুল কালাম এর একটি কথা দিয়ে শেষ করতে চাই “স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে;স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। ”
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:২০
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

×