somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা বদলালেই বদলে যাবে দেশ !!!!

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখনও বিদেশে যাবার সুযোগ না হলেও আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক রিপন স্যারের (অ্যাকোয়াকালচার বিভাগ,বাকৃবি) সুবাদে কয়েকজন বিদেশী গবেষকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। উন্নত দেশের মানুষদের সান্নিধ্যে আসলেই জানতে চেষ্টা করেছি কি কি কারনে তারা আমাদের থেকে এগিয়ে আছে।তারা সকলেই নিজেদের নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে অত্যন্ত সচেতন বলে আমার মনে হয়েছে। এমন ও দেখেছি একটা চকলেট খেয়ে সেটার খোসা ফেলার জায়গা না পেয়ে নিজের পকেটে রেখে দিয়েছে,তাও রাস্তায় ফেলেনি। কখনও অভিযোগ করতে দেখিনি, সমস্যার সমাধান খুঁজতে দেখেছি তাদের।
শুধু মাত্র সরকারের উপর সব দোষ চাপিয়ে দিলেই হয় না। দেশের নাগরিক হিসেবে আমাদের ও কিছু নাগরিক দায়িত্ব আছে, তার কত টুকু আমরা পালন করি? ঢাকায় মেয়র সাহেব রাস্তার ধারে ধারে ডাস্টবিন করে দিয়েছেন। আমি তাতে ময়লা ফেলবো না কিন্তু আমার আবার পরিচ্ছন্ন শহর ও চাই।আপনি ভেজাল, আমি ভেজাল, ঐ যে ঐ মানুষ টাও ভেজাল, তাহলে দেশটা কি করে খাঁটি হয় রে ভাই? আমরা সবথেকে ভালো যে কাজটা পারি তা হল সমালোচনা করতে, অন্যের দিকে একটা আঙ্গুল তুলতে কিন্তু ভুলে যাই যে বাকী আঙ্গুলগুলো নিজের দিকে তাক করা। যেদিন আপনি আমি বদলে যাবো সেদিন ই বদলে যাবে সবকিছু।
শেষ টা ভালো দিয়েই হোক, কারণ শেষ ভালো যার সব ভালো তার। সব কিছুর মাঝেও আমরা কেমন করে যেন হাঁসতে শিখে গেছি। শত অভাব অভিযোগ সত্ত্বেও আমাদের মুখে হাঁসি লেগেই আছে। সেদিন দেখলাম বন্যা কবলিত এলাকায় সাংবাদিক গেছে রিপোর্ট করতে। বাড়ী ঘর ডুবে গেছে, কোমর পানিতে দাড়িয়ে ক্যামেরা দেখেই হাঁসতে শুরু করেছে। এই হাঁসির মাঝে যে শক্তি আছে সেটার জন্যেই মনে হয় আমরা এখনও টিকে আছি। অনেক ধনী দেশ কে পেছনে ফেলে বিশ্বের সুখী দেশের তালিকায় অষ্টম স্থানটি আমাদের।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×