somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ রবিউল ইসলাম রিপন
আমি মনে করি একটি সৎ চিন্তা একজন মানুষকে পরিবর্তন করতে পারে,আর একজন সৎ মানুষ পৃথিবীকে পরিবর্তন করতে পারে........

রমজানের শুভেচ্ছা

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোরিয়ার আসার পর থেকেই জুম্মার নামাজ পরা হচ্ছিল না। দেশে যে আমি নিয়মিত সব নামাজ পরতাম তা নয়, তবে জুম্মার নামাজ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। জানা শোনা মুসলিম বলতে ভার্সিটিতে আমরা মাত্র ২ জন বাঙালি। ইন্দোনেশিয়া ২ জন মুসলিম মেয়ে আছে, কিন্তু তার পরও তো জুম্মার নামাজ সম্ভব নয়। বাসা থেকে মসজিদ প্রায় ২ ঘণ্টার পথ, ল্যাবরেটরির কাজ ফেলে সেখানে যাওয়া সম্ভব নয় কারন এখানে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা। এখানে আসার পরে কানে কোন দিন আজানের শব্দ শুনতে পাইনি। দেশে সাহরি আর ইফতারের সময় যে আবহ থাকে রমজান আসার পর থেকে তা খুব মিস করি।

কোরিয়ার বেশির ভাগ মানুষ কোন ধর্মই পালন করেনা, তবে এখানে অনেক চার্চ চোখে পড়েছে এবং চার্চ গুলো খুব সক্রিয়। এখানে বেশিরভাগ মানুষ ইংরেজি পারে না তাই আগ বারিয়ে বিদেশীদের সাথে কথা বলে না। যে কজনকে খুব ভাল ইংরেজিতে নিজে থেকে কথা বলতে এগিয়ে আসতে পেয়েছি তারা এই চার্চ গুলোর প্রতিনিধি যারা খুব আন্তরিকতার সাথে তাদের চার্চে যাবার জন্য নিমন্ত্রন করে। তবে অনেক সময় কিছু বয়স্ক মানুষ ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে খুব আগ্রহ নিয়ে জানতে চায় কোন দেশ থেকে এসেছ? কেন এই দেশে এসেছ? এই সব আরকি।

এ বছর ইন্দোনেশিয়া, পাকিস্তান ও বাংলাদেশের ১ জন নিয়ে বেশ কয়েকজন মুসলিম ছাত্র নতুন ভর্তি হয়েছে। আমাদের ইন্টারন্যাশনাল ডেস্কের অফিসার খুবই অমাইক আর কর্মতৎপর একজন মানুষ। ওর মত ভাল আর উপকারী মানুষ আমি খুব কম দেখেছি। রমজান উপলক্ষে প্রার্থনা করার জন্য তার কাছে আমারা একটা রুম চাইলে ছবির এই জায়গাটি আমাদের জন্য দেয়া হয়। ইন্টারন্যাশনাল অফিস বিদেশি ছাত্রদের জন্য কোরিয়ান আইন কানুনের জন্য উপরে ক্লাসের আয়োজন করে থাকে। এবার যিনি ইন্সট্রাক্টর হিসেবে এসেছিলেন তিনিও একজন মুসলিম। নামাজের জন্য জায়গার খোজ নিতে গিয়ে তিনি জানতে পারেন এখানে কিছু মুসলিম ছাত্র ও তাদের জন্য একটি নামাজের জায়গা আছে। পরবর্তীতে, তিনি রমজান উপলক্ষে মুসলিম ছাত্রদের জন্য খেজুর, আর নামাজের জন্য একটি জায়নামাজ পাঠিয়ে দেন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×