রুমানার একজন প্রেমিক পুরুষ রয়েছেন। যার সঙ্গে তার বেশ ভাব। তাকে নিয়ে রুমানার স্বপ্নও বেশ। উচ্ছল প্রকৃতির রুমানার এই প্রেমিক পুরুষটি হলো শাকিব খান। কিন্তু শাকিব তো অনেকদিন ধরে অপুর প্রেমে মশগুল, যা আশপাশের সবাই জানেন। কিন্তু তা মানতে রাজি নন রুমানা। অনেকটা জোর করেই তিনি তার প্রেমিক পুরুষ শাকিব খানের ভালবাসা চান।
এমন গল্প নিয়েই ব্যাংককে চিত্রায়িত হয়েছে ছবি প্রেমিক পুরুষ। সাদিয়া সোহান কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আনোয়ার হোসেন মিন্টু। রকিবুল আলম রাকিবের পরিচালনায় শাকিব, রুমানা এবং অপু বিশ্বাস ছাড়া এ ছবিতে আরও অভিনয় করেছেন ডন, কাবিলা, ইলিয়াস কোবরা, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, আবুল হায়াতসহ অনেকে।
ছবিটি সম্পর্কে রুমানা বলেন, বেশ ভাল একটি ছবি হয়েছে ‘প্রেমিক পুরুষ’। এতে শাকিব-অপুর সঙ্গে ব্যাংককে একসঙ্গে কাজ করেছি। শুটিংকালে আমরা বেশ মজা করেছি। শাকিব-অপুর সঙ্গে অভিনীত এই ছবিটি আমার তৃতীয় ছবি। চলতি বছরের ফেব্রুয়ারিতে রুমানা অভিনীত প্রথম ছবি মুক্তি পেয়েছে ‘প্রেমে পড়েছি’।
এতে তার বিপরীতে অভিনয় করেছেন শকিব খান, সঙ্গে ছিলেন অপু। ‘প্রেমে পড়েছি’ ছবিটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। ছবিটি বছরের সর্বাধিক ব্যবসা সফল ছবি হিসেবে বলে জানায় একাধিক সূত্র। যদিও সম্প্রতি ছবিটি পাইরেসি হয়ে গেছে বলে প্রযোজক অভিযোগ করেছেন।
রুমানা অভিনীত মুক্তিপ্রাপ্ত এর পরের ছবি ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’। ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক জাকির হোসেন রাজু। এই ছবিতেও রুমানার সঙ্গে ছিলেন শকিব খান-অপু বিশ্বাস। গত মাসে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির ব্যবসায়িক রিপোর্টও বেশ ভাল।
সেই ধারাবাহিকতায় এবার আসছে রুমানা অভিনীত ছবি প্রেমিক পুরুষ। এই ছবিটি নিয়ে রুমানা বেশ আশাবাদী। আসছে মাসের প্রথম সপ্তাহে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। এদিকে রুমানা বর্তমানে অভিনয় করছেন মোস্তাফিজুর রহমান মানিকের মা আমার চোখের মণিসহ আরও কয়েকটি ছবিতে।
এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এফআই মানিকের এদেশ তোমার আমার। এছাড়া সম্প্রতি কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রুমানা। ছবিগুলো সম্পর্কে শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছু বলতে চাচ্ছেন না তিনি। বর্তমানে ছবির পাশাপাশি নির্মিত বেশ কয়েকটি একক এবং ধারাবাহিক নাটকে নিয়মিত টেলিভিশনের পর্দায়ও রয়েছেন রুমানা।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।