বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের ত্রিপুরা রাজ্যে ৭২৬ মেগাওয়াটের যে বিদ্যুত্ কেন্দ্রটি স্থাপন হচ্ছে, তা বাংলাদেশের গ্যাস ব্যবহার করেই বিদ্যুত্ উত্পাদন করবে বলে ভারতের মিডিয়া দাবি করেছে। দি সাইফাইনিউজ তার ২১ আগস্ট সংস্করণের ‘ওএনজিসি সেটআপ ফার্স্ট পাওয়ার প্রজেক্ট টু রান বাংলাদেশ গ্যাস’ শিরোনামের এক সংবাদে এটা দাবি করা হয়েছে। এদিকে ভারতের ইকোনোমিক টাইমস পত্রিকায় ২১ আগস্ট প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, বাংলাদেশ চাইলে ওই কেন্দ্র থেকে উত্পাদিত বিদ্যুত্ কিনে নিতে পারবে।
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৬০ কিলোমিটার দূরে পলাতনা নামক জায়গায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এটা হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সবচেয়ে বেশি বিনিয়োগের প্রকল্প। এ প্রকল্পে ব্যয় হচ্ছে ৯ হাজার কোটি ভারতীয় রুপি। এ পাহাড়ি এলাকাটিতে ৮ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে ভারত দাবি করে। তবে বাংলাদেশ থেকে কিভাবে এ বিদ্যুত্ প্রকল্পে গ্যাস সরবরাহ করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি ভারতীয় মিডিয়াটি।
মিডিয়াটি তার ২১ আগস্টের অনলাইন সংস্করণে লিখেছে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন দি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেড (ওএনজিসি) আগরতলায় ৭২৬ মেগাওয়াটের যে বিদ্যুত্ প্রকল্প স্থাপনের কাজ হাতে নিয়েছে, সেই প্রকল্পের প্রথম ইউনিট স্থাপন এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রকল্প বাংলাদেশী গ্যাসের সাহায্যে চলবে।
ওএনজিসি জানিয়েছে, আগামী বছরের শেষ নাগাদ এ বিদ্যুত্ প্রকল্প থেকে উত্পাদন শুরু হবে। সংবাদ মাধ্যমটি ওএনজিসির চেয়ারম্যান আরএস শর্মার উদ্ধৃতি দিয়ে বলেছে, পলাতনা বিদ্যুত্ প্রকল্পের প্রথম ইউনিট থেকে ভারতবাসী বিদ্যুত্ পাওয়া শুরু করবেন ২০১১ সালের ডিসেম্বর মাস থেকে। আর পুরো প্রকল্প চালু হবে ২০১২
সালের মার্চ মাসের মধ্যে। ২০০৫ সালের অক্টোবর মাসে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্প সচল করতে এরই মধ্যে প্রকল্প এলাকায় গ্যাস লাইন বসানো হয়েছে।
ওএনজিসি চেয়ারম্যান আরএস শর্মা মিডিয়াকে জানিয়েছেন, এ প্রকল্পের প্রথম ইউনিট থেকে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিদ্যুত্ পাওয়া যাচ্ছে—এমন ধরনের নিশ্চয়তা তিনি সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করছি এ প্রকল্পটি শুধু ত্রিপুরা রাজ্যের জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটা পুরো উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, এ প্রকল্প দুটি দেশের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে।’
আরএস শর্মার এ দুটি দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। কারণ, তিনি পরে বেশ খোলামেলাভাবেই বলেছেন, এ প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও সমর্থন দেখা যাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে বাংলাদেশ ও ভারত এ প্রকল্পের ব্যাপারে এক হয়ে গেছে। এ ধরনের সম্পর্ক দেখতে পেয়ে আমাদের ভালো লাগছে।
উল্লেখ্য, এ প্রকল্পের কাজে ব্যবহৃত ভারি মেশিনপত্র বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আগরতলায় নেয়া হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলামেলা কিছু বলা না হলেও মিডিয়া মতে, মেঘনা নদীর তীরে অবস্থিত আশুগঞ্জ নদীবন্দর দিয়ে নৌপথে এসব ভারতীয় সরঞ্জাম ভারত থেকে বাংলাদেশে ঢুকবে এবং বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতীয় ভারি যানযোগে তা আখাউড়া হয়ে আগরতলায় যাবে। এ সময় বাংলাদেশী কোনো যানবাহন চলাচল করতে পারবে না। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে বাংলাদেশীদের পক্ষ থেকে কোনো আপত্তি বা প্রতিরোধ যাতে গড়ে উঠতে না পারে সে ব্যাপারে বাংলাদেশ সরকার এরই মধ্যে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে রেখেছে।
ভারতীয় মিডিয়া মতে, পলাতনা প্রকল্প যখন সম্পন্ন হবে তখন বাংলাদেশও চাইলে এ প্রকল্প থেকে বিদ্যুত্ কিনতে পারবে। আর বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুত্ চাহিদা মেটাতে ভারতও বাংলাদেশের কাছে বিদ্যুত্ বিক্রি করতে আগ্রহী।
ভারতের ইকোনোমিক টাইমস পত্রিকার ২১ আগস্ট সংস্করণেও বলা হয়েছে, বাংলাদেশ চাইলেই এ প্রকল্প থেকে বিদ্যুত্ কিনে তার চাহিদা মেটাতে পারবে।
তথ্যসূত্র : দৈনিক আমারদেশ, ২৩.০৮.২০১০
বাংলাদেশের গ্যাস দিয়ে আগরতলায় তৈরি হচ্ছে ৭২৬ মেগাওয়াটের বিদ্যুত্ প্লান্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।