কথায় কথায় ভাব নেয়া লোকদের আমি খুব অপছন্দ করি। কিন্তু তবুও অনেক সময় তাদের সাথে ভাল ভাবে মিশে চলতে হয়। এমন একজনের কথা বলছি এখন। আমার এক বন্ধু নাম আলী , ছোট বেলায় সে খুব ভাল ছাত্র ছিল এমনকি খেলাধুলায়ও সে অনেক ভাল ছিল । আমিও দুই বিষয়ে খুব ভাল ছিলাম কিন্ত তার তুলনায় কম । যাই হোক আসল কথায় আসি, আমরা দুজন ক্লাস ৯ এ উঠলাম। আমরা খুব নিন্ম মানের একটি গ্রামের স্কুলে পড়াশুনা করতাম । তাই সে শহরের ভাল একটা স্কুল এ চলে গেল। আমি ঐ স্কুল এ যেতে চাইলে স্কুল এর স্যারেরা মানা করল। তাই গেলাম না যদিও তাকেও মানা করেছিল । SSC তে A+ পেলাম দুজনেই। অবশ্য আমি ওর চেয়ে ভাল করলাম। ও রসায়নে A-ও ইংলিশ এ A পেল। তখন পর্যন্ত আমরা খুব ভাল বন্ধু ছিলাম। তারপর একই কলেজ এ ভর্তি হলাম। HSC তেও আমি ওর চেয়ে ভাল করলাম। এরপর শুরু হল আরেক নতুন জীবন যুদ্ধ। মেডিকেল ভর্তি কোচিং এ কোচিং শুরু করলাম। সেও তাই করল । আমি মেডিকেল (MMC) এ চান্স পেলাম । কিন্তু আলী পেল না। এমন কি সে কোন সরকারী বিশ্ববিদ্যালয়েও চান্স পেল না । অবশেষে সে একটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সে এখন কোন খেলাই ভাল খেলতে পারে না। আমি যখন তার সাথে থাকি, অন্য কেউ আমি কোথায় পড়ি তা জানতে চাইলে সে অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসে। আর বিরক্তিকর কিছু উক্তি উপস্থাপন করে । যেমনঃ “ আমি ছোট বেলায় অনেক ভাল ছাত্র ছিলাম, আমার জন্য অমুক ক্লাসে ৩ তা মেয়ে পাগল ছিল, আমি এক ওভারে ৫ টি ছয় মারতাম, পরীক্ষায় ৯৯ পেতাম, অমুক ক্লাসে ১ম হয়েছিলাম। ” সে কখনই বর্তমানের কথা ভাবত না। এখন কেউ যদি তাকে বলে রিপন তো মেডিকেল এ চান্স পাইল তুমি কি করলা?? সে এর উত্তরে বলল , “ মেডিকেল এ পড়ে কি হবে, আমি থাকি ঢাকায় আর রিপন থাকে ময়মনসিংহে । ঢাকায় না থাকলে কিছু করা যায় না। ” তার প্রতিটা কথার মধ্যে অহংকারী একটা ভাব থাকে। আজব একটা চরিত্র । । তাকে আমি কখনও বুঝতে দেই না যে আমি তার এসব কথা পছন্দ করি না । এখন তার সাথে যোগাযোগ খুব একটা করি না । তবে মাঝে মাঝে একসাথে ঘুরি হাজার হলেও সে স্কুল থেকে আমার বন্ধু।
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।