পরামর্শানুকাব্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসা পেতে হলে আকাশের চাঁদ এনে দিতে হবে? সাহস না হারিয়ে বলুন-
চাঁদ আনব? ব্যাপার না।
মেটার তেমন, হ্যাপার না।
আদায় করতে ভালবাসা
যাচ্ছি তবে আজই নাসা।
তাহারে আপনি ভালবাসেন কিন্তু সে মুখ ফিরিয়ে চায় না, তাঁকে কনভিন্স করতে বলুন-
মুখ ফিরিয়ে চাও না কেন
আমি কি আর যেনো তেনো?
বলতে পারি ‘ভালবাসি’
এর কাছে সব-ই নস্যি।
আঁট তলা বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছেন। ভালবাসা না পেলে লাফ দিবেন বলছেন, তবুও সে বিশ্বাস করছে না। তাহলে অযথা না লাফিয়ে বলুন-
আমার কাছে আঁট তলা
হাফ তলার সমান
ভালবাসা দিলে দাও,
না দিলে নাই প্রমাণ।
জ্যোৎস্না রাতে দুজনে বসে আছেন ছাদে। এমন সময় রোমান্টিক কিছু না বললেই নয়। বলুন-
জ্যোৎস্না রাতে চাদের সাথে
হেসে কুটি কুটি
আমার কাছে চাঁদ যে এখন
দু-দুটি!
চটপটি ফুচকা খাচ্ছেন একসাথে। চরম ঝালেরর একটা মরিচ কামড়ে পরল, ঝালের চোটে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে তবুও বলুন-
ঝাল মরিচ কিছুই না
যদি থাকো কাছাকাছি
তু্মি তো আমার মিষ্টির প্যাকেট
আমি মৌ-মাছি। :#> :#>
শীতানুকাব্য পড়ুন এখানে
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন