somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আগের দিন এখন নাই, দিন বদলে গেছে (পর্ব ২)

০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পশ্চিমে সূর্য হেলে পড়েছে, চারদিকে লাল রক্তিম আভা ছড়িয়ে গেছে। সালাম হাটতে লাগলো আমিনের সাথে,। মোড়ের দোকানে গিয়ে একটা সিগারেট কিনে আগুন ধরালো। তার মনের ভেতর পুরোনো স্মৃতি সব ভেসে উঠছে। সে রোজ সিগারেট খায়না। অভ্যাস নেই চেইন স্মোকারদের মতো। মাঝে মাঝে যখন মন খুব খারাপ হয়৷ চিন্তার আকাশ ভেঙে পরে মাথায়, তখন সে ধুমপান করে৷ যেমন আজ সিগারেটে আগুন ধরিয়ে টানতে টানতে হাটছে সে। সময়ের শিকল তাকে পিছনের দিকে ক্রমশ টানছে। বহুদিন আগে সে এই সময় এই সন্ধ্যায় সুরভির সাথে দেখা করতে গিয়েছিল তাদের বাড়ির ঠিক পাশে। আজো সেই সন্ধ্যা, সেই দিনো সন্ধ্যা ছিলো৷

কতকাল চলে গেছে।
মনে হয় এইতো আছে।
আমারি কাছে, আমারি সময়ের স্রোতে।
ভেসে আছে, আমার চোখের কোণে।

এইতো সেদিন,
আমাদের প্রেমে ছিলো জাগ্রত জীবন।
আজ সে প্রেমে, মরীচিকা ধরেছে।
ঘিরে ধরেছে, পুরোনো সেই মরন।

হাতে হাত রেখে কতদিন।
হেটেছি এই পথে,
সুরভী মনে কি পড়ে?

কতদিন দেখিনা তোমায়।
উত্তর হিমালয় গেছে ধ্বসে।
পাথর হয়ে গেছে আগ্নেয় লাভা।

কতপথ হেটেছি আমি একা।
আজো তোমার সাথে হবে কি দেখা?


দেদিন ছিলো সন্ধ্যা। সালাম সুরভীর এক সাথে দেখা করতে উত্তর বাড়ির হাটের পিছনে বট তলায় গিয়েছিল। আজো সেখানে কত প্রেমিক প্রেমিকা বসে থাকে। তখন সে ধুমপান করতো না। এসব বাজে অভ্যাস সুরভীর পছন্দ না। তাই সে রোজ একটা গোলাপ নিয়ে যেতো। সাথে নিয়ে যেতো একটা পস্ম। লাল পদ্ম সুরভীর খুব পছন্দ ছিলো। সালামের কাছে বলতো আমি যদি লাল পদ্ম হতাম, আর তুমি হতে এই ঝিলের মাটি। আমি তোমার বুকে জন্ম নিতাম, তোমার বুকে শুকিয়ে যেতাম। যখন ঝিলে পানি না থাকে। আবার যখন পানিতে ভরপুর হয়ে যেতো ঝিলের বুক। তখন আবার জেগে উঠতাম আমি তোমারি বুক থেকে। নতুন পদ্ম ফুল হয়ে। তোমার ভালোবাসা হয়ে।

এমনি কত ভালোবাসার কথা, আজো মনে আছে।

সেদিন ছিলো শুক্রবার। বিকালের শেষ প্রান্তে দেখা করেছিল তারা।

সুরভী তাকে একটা চিঠি দিয়েছিল।


পত্রখানি রাখিও এই বুকে।
না জানি কোনদিন হাড়িয়ে যায়।
না যেনো আমি বিচ্ছিন্ন হই তোমার বিশ্বাস হতে।
না যেনো কোন কালে।
শেষ হয় তোমার ভাবনা।
আমার এই ভাবনার জগৎ হতে।

তুমি যেনো মোর প্রিয়া।
রেখো মোরে, ধরে রেখো।
আমারে ধরে রেখো বুকের পিঞ্জরে।

এইটুকু চাওয়া মোর।
এই টুকু চাওয়া।

যদি কোনদিন বিচ্ছেদের সুর।
বেজে উঠে এই জগতে।
আমি যেন তোমার কাছেই ছুটে আসি।
যেমনি নাবিক চলে সমুদ্র পথে।

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৫
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×