somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আশরাফিয়া এমনই , তোমাদের কোন সমস্যা?

২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কলেজের প্রথম দিন, রিয়াজ কলেজে তাদের শ্রেণী কক্ষে প্রবেশ করলো । নিজ জেলা শহর থেকে এইখানে এসে সম্মান শ্রেণীতে ভর্তি হয়েছে । তাই কাউকে চিনেনা। কক্ষে প্রবেশ করেই চিন্তা করলো কারো সাথে পরিচয় হলে ভালো হয়। কার সাথে গিয়ে বসবে? দেখলো কক্ষের শেষ প্রান্তে একটা মেয়ে বসে আছে, পাশেই একটা ছেলে। মনে হল তারা সব থেকে আলাদা বসে আছে । মেয়েটি খুব চটপটে আর কথা বলতে পারে মনে হল। কিন্তু তার পরেও সে সব মেয়েদের থেকে আলাদা ছেলেদের পিছনে বসে আছে কেন? রিয়াজ সেই শেষ মাথায় গিয়ে বসলো।

ছেলেটির নাম হাসান। ছেলেটিই তাকে বললো। আর হাসান পরিচয় করিয়ে দিলো, মেয়েটির সাথে, নাম আশরাফিয়া । যেই পরিচয়, সাথে সাথে সে বলে উঠলো, আশরাফিয়া নামটা শোনে অবাক হলে? বাবার নাম আশরাফ হোসেন। তাই এই নাম , কি ভালোনা ।
হাসান বলে উঠলো, সবাই তাকে আশরাফ ভাই বলে ডাকে। বিশেষ করে আমাদের ক্লাসের মেয়েরা । আমরা এইস এস সি তে একই কলেজে ছিলাম।

আশরাফিয়া বললো, আর তোরে যে সবাই চিপা গলির মাস্তান ডাকে, সেটাও বল । বান্দর মার্কা কার্বন কপি ডাকে ।

হাসান ভেংচি কাটলে। আশরাফিয়া বলে উঠে, আশরাফিয়া এমন ই, তোর সমস্যা?

রিয়াজের সাথে তাদের দুজনের খুব ভালো পরিচয় পর্ব হয়। রিয়াজ মেয়েটির এমন খেয়ালিপণা দেখে অবাক আর পাশাপাশি ভালোও লাগছে।

মেয়েটি দেখতে ছোট খাট মনেই হয়না সে অনার্সে পড়ে । যে কেউ বলবে স্কুলের ছাত্রী । আর আচরণ অনেকটাই পঞ্চম শ্রেণির মেয়েদের মতো ।



ক্লাসের ফাঁকে ফাঁকে তার আচরণ আর কথা যেনো রিয়াজের মনে নেশা ধরিয়ে দিচ্ছিলো। এ এক আজব নেশা । কোনদিন ধরা যায়না, ছোয়া যায়না। বলা যায়না, দেখা যায়না , । এমন নেশা, ।
যদিও আশরাফিয়ার পুরোনো কোন বন্ধু তার সাথে এখন আর বন্ধুত্ব রাখতে চায়না । সেটা তার আচরণের জন্য , তার কথার স্টাইলের জন্য আর সে জানে অন্য যারা ( সমাজের চোখে সুন্দরী মেয়ে) তারা তাকে ভালো চোখে দেখেনা। তার উপর তাকে আশরাফ কাকু বলে ডাকে।
তার শ্রেষ্ঠ ডায়লগ হল,
আশরাফিয়া এমন ই , তোমাদের কোন সমস্যা?


বন্ধুত্ব ঃঃ এই কয়দিনে রিয়াজের সাথে আশরাফিয়ার ভালো বন্ধুত্ব হয়ে গেছে । তারা একসাথে ফুচকা খায়, কলেজের পুকুর পারে আড্ডা দেয়, আর বিজিবি ক্যাম্পের পিছনে তারা তিনজন হাটতে যায় । তাদের সুন্দর মুহুর্ত গুলো ভালোই কাটে ।

আশরাফিয়ার একটা সুন্দর অভ্যাস আছে, সে বই পড়তে অনেক ভালোবাসে। সে রিয়াজকে বলে যেনো তাকে বই এনে দেয়। কারন তার বই কিনে পড়ার ইচ্ছা নাই।
হাসান বললো, হ তোরে বই দিলে ওইটা তুই কোনদিন ফেরত দেসনা। আর যেদিন ফিরিয়ে দেস ততদিনে ওই বইটা জীবন ত্যাগ করেছে।
এইজন্য কোন মেয়ে তোর সাথে কথা বলেনা। কত জনের বই তুই ধ্বংস করে ফিরিয়ে দিয়েছিস মনে আছে ?
ফিরিয়ে দেয়ার পর সেই বই আর পড়ার অবস্থা থাকেনা। পুরাতন কাগজের দোকানে বিক্রি করে দিতে হয়।

রিয়াজ বললো আমার বাসায় আছে। তোকে এনে দিবো । ফিরিয়ে না দিলেও সমস্যা নাই । বই নিয়ে এতো হিসেব চলেনা । পড়ার পর ছিড়ে গেলেও আঠা দিয়ে লাগানো যাবে ।

আশরাফিয়া উচ্চ স্বরে হেসে উঠলো। এটাও তার একটা চরিত্রের অংশ। সে পুরুষদের মতো উচ্চ কণ্ঠে হেসে উঠে ।
বললো, এইনা হলে বন্ধু। আচ্ছা যা তোর সব বই আমার । আমাকে এনে দিবি ।



আশরাফিয়া একটা ঘুর্ণিঝড়, । কথা তার জীবন্ত ঢেউ। ঝাপটা দিয়ে এসে ভাসিয়ে নিয়ে যায় । মনের সব ভাবনা ভুলিয়ে দিয়ে যায় ।
তার হাসির সাথে সাথে , হাত দিয়ে চুল ঠিক করে বারবার। কালো এই মেয়েটি এতো জাদু জানে । সেটা কারো চোখে ভাসে না ।





সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×