বিশ্বাস কর আর না কর আমি স্বার্থপর । এই স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ বলতে কিছু নেই । আর তাই তো নিঃস্বার্থ হতে পারিনি আমি ও... পারিনি নিঃস্বার্থভাবে তোমাকে ভালবাসতে ।
আসলে যেখানে নিঃ ছাড়া স্বার্থ নিজেই হতে পারে না নিঃস্বার্থ সেখানে আমি তোমাকে ভালবেসে পেয়ে কিভাবে নিঃস্বার্থপর হতে পারি বল !!! জানি বিষয়টা আমার মত তোমার কাছেও খুব অদ্ভুত মনে হচ্ছে কিন্তু এটা সত্যি ।
এই পৃথিবীতে কেউ কোন কিছু চেয়ে সেটা না পেয়ে কখনো সুখী হতে চায় না, আর আমি সেই কেউ আর মধ্যে !!! আমি তাদের মতই একজন, বাতিক্রম কেউ নই ।
আসলেই বিষয়টা কত অদ্ভুত দেখ !!! যদি কখনো বলতে শীতের রাতে ১১৪ টি নীল পদ্ম আনতে, পৃথিবীর একপ্রান্ত থেকে হলেও চেষ্টা করতাম তা আনতে কারণ তোমার একটা ইচ্ছাই আমার কাছে অনেক কিছু । আর এখানে আমার স্বার্থটা হচ্ছে তোমার মুখের একটা মিষ্টি হাসি যেটা দেখার জন্য আমি এত কষ্ট করতেও রাজি !
যদি কখনো বলতে আর একটা মোনালিসা আঁকতে সেটা ও চেষ্টা করে দেখতাম শুধু তোমার অমলিন হাসির মধ্যদিয়ে নিজের জন্য একটুকরো সুখ সঞ্চয় করার জন্য ।
যদি বলতে ঘোর আমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ এনে দিতে তাহলে সে চেষ্টাও করতাম ।
কারণ আমি যে তোমাকে ভালবাসি । আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালবাসি...
আর একারনেই পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও আমি তোমাকে চাই, না হলে যে আমার ভাল থাকা হবে না !!! ঠিক এক ই কারনে তোমার সব ভাললাগা গুলো আমারও এতটা ভাল লাগে...
সত্যি বলতে আমি তোমাকে ভালবাসি , আমি নিজেকে অনেক ভালবাসি বলে আর তা না হলে কি তোমাকে ভালবেসে নিজে সুখী হতে চাইতাম !!!
আমার স্বার্থটা এখানেই যে আমি তোমার ভাললাগার জন্য যা করি সেটা পরোক্ষভাবে আমার নিজের ভাল লাগার জন্য । তুমি ভাল থাকলেই আমি ভাল থাকি, একটু বেশি ভাল থাকি । আর তাই আমি নিঃস্বার্থ হতে পারব না কখনও । তোমাকে ভালবেসে হব স্বার্থ পর...
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


