একজন ইঞ্জিনিয়ার ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তোমার সাথে আমার পরিচয়টা একটু অন্যভাবে । মাঝে মাঝে তাই খুব অদ্ভুত লাগে এই বিষয়টা । আর পরিচয় থেকে আস্তে আস্তে কিভাবে যেন এটা ভালবাসা নামক শব্দটার সাথে জড়িয়ে গেল তা হয়তো আমার মত তোমার ও অজানা । হয়তো ভালবাসা জিনিসটা এমনই ... । আমার প্রতি তোমার এই অকৃত্রিম ভালবাসাই তোমার প্রতি আমার ভালবাসা বহুগুণে বাড়িয়ে দিয়েছে । সেই সাথে শ্রদ্ধাবোধ জিনিসটাও তোমার ভালবাসার প্রতি আমার যুক্ত হয়েছে ।... কি অদ্ভুত তোমার পাগলামি !!! আমার কণ্ঠস্বর না শুনলে তোমার নাকি রাতে ঘুম আসত না । ক্লাসের ফাঁকে ফোনে আমাকে না পেলে সেদিন ক্লাস বাদ দিয়ে বাসায় চলে আসতে । তোমার এই ছেলে মানুষীগুলো আমার ভীষণ ভাল লাগত । তোমার মনে আছে আমাকে প্রতিদিন দেখার জন্য তোমার ছোট্ট ভাগ্নার শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলে । ধীরে ধীরে তোমার আপুদের অনেক পছন্দের একজন হয়েগিয়েছিলাম আমি । তারপর একদিন সাহস করে তোমার আপুদের বলেই ফেললাম আমাদের ভালবাসার কথা ।তোমার আপুরা একটু বিস্মিত হলেও বলেছিলেন ভাল করে পড়াশুনা কর আমরা তোমাদের সাপোর্ট দেব । কিন্তু বাস্তবতা কেনজানি একটু অন্যরকম নির্মম। ঠিক যখন তোমার আপুদের বলেছিলাম আমাদের বিষয়টা তখন আমি বিমান বাহিনীতে পাইলট অফিসার হওয়ার জন্য শেষ পরীক্ষা আই,এস,এস,বি প্রার্থী ছিলাম । অনেকের মত তোমার আপুরাও ধরে নিয়েছিলেন যে আমি চান্স পাব কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়ে গেলাম । আপুরা শুনে অনেক হতাশ হয়েছিলেন।তাদের সাপোর্ট কেন জানি আর পেলাম না।আর অন্যদের মত আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না বলে তোমাকে সে কত কথাই না শুনতে হয়েছিল সে সময় ! ঠিক তখন আমি বুঝতে পেরেছিলাম ভালবাসার মানদণ্ড বিবেচনা করার জন্য এদেশে শিক্ষাপ্রতিস্তানটাই সবকিছু। আর হয়তো তাই এ মানদণ্ড বিচারে তোমার জন্য সদ্য বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার যে কিনা তোমাকে নিয়ে অস্ট্রেলিয়া যাবে তাকেই সিলেক্ট করা হল। আর আমি থেকে গেলাম কার্জন হলের পুকুর পাড়ের সেই হোয়াইট হাউসেই।আপুরা ভুলেই গেলেন যে আমার মধ্যেও কিছু করার সম্ভাবনা আছে,ভাল কিছু করার সম্ভাবনা।আর তাইতো তোমার আপুদের বলেছিলাম একদিন নিজের যোগ্যতার প্রমাণ দেয়ার কথা কিন্তু সে কথা হয়তো ভুলেও বিশ্বাস করেননি তারা।আর তাই তুমি আজ অস্ট্রেলিয়াতে তোমার ইঞ্জিনিয়ার জামাইকে নিয়ে।না, তারপর ও তোমার প্রতি আমার কোনও অভিযোগ নেই কারণ আমি জানতাম তুমি তোমার পরিবারের অত্যন্ত অনুগত একজন।যা অভাব ছিল তা আমার মাঝেই ছিল।অভাবটা ছিল আমার যোগ্যতার কারণ আমি এখনও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র।কিন্তু একদিন ভাল কিছু করব এ বিশ্বাস আমার মধ্যে আছে।তাতেই বা কি কারণ তখন তো আর তোমাকে পাওয়া হবে না... ।যেখানেই থাক অনেক ভাল থাক তোমার একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে !!!
২৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।