দুমুঠো সুখ ছড়ানো কিছু স্বপ্ন আর তোমার ভালবাসার বর্ণিল রঙ.. ছোট্ট একটা পৃথিবী সাজাতে চেয়েছিলাম নিজের মত করে! কিন্তু সে আশা হয়তো আর পূরণ হবে না । আমার স্বপ্ন তো সেই কবে থেকেই এরকম ! স্বপ্ন যেন এখানে শুধু স্বপ্নই ..
আজ আর তেমন বিশেষ কিছু বলবার নেই। তোমাকে পাওয়ার প্রত্যাশা নিয়েও লিখছি না । শুধু অবাক্ত কিছু অনুভূতি জানাতে ভীষণ ইচ্ছে করছে তাই লিখতে বসেছি । এটাই হয়তো শেষ সুযোগ তোমাকে আমার জড় অনুভূতিগুলো জানানোর ।
আমি জানি আমার উপর তোমার অনেক অভিযোগ, অনেক রাগ কিংবা অভিমান! সেই অভিমানী তোমাকেই বলছি শোন, আমার সমস্ত সত্তা জুড়ে মিশে আছ শুধু তুমি.. কল্পনার জগতেও তোমাকে আবিস্কার করি আমি ! আমার ভাল লাগার সব কিছুই তোমাকে ঘিরে। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে কতটা ভালবাসি তোমাকে!
তোমার পাশে থাকা এক একটি মুহূর্ত আমার কাছে শতাব্দীর শ্রেষ্ঠ সময় । আজ ইচ্ছে করছে সময়কে বধ করে সেই সব মুহূর্তকে চিরদিনের জন্য আমার কাছে ছিনিয়ে আনি । তোমার পাশে থাকার ইচ্ছা এতটাই ! এতটাই ভালবাসি তোমাকে !!!
জানি আমার অনুভূতিগুলো তোমার কাছে এই মুহূর্তে অনেক সস্তা মনে হচ্ছে । এগুলোর কোন গ্রহণযোগ্যতাই তোমার কাছে নেই । কিন্তু যেন রেখ এই অনুভূতিগুলোই তোমার জন্য আমার সত্তিকারের কিছু অনুভূতি ! তোমার জন্য আমার শেষ অনুভূতি..
শেষ মুহূর্তে শুধু এটুকুই বলব যে কখনো যদি তোমার জীবনে আমার এই জড় অনুভূতিগুলোর প্রয়োজন পড়ে তবে তুমি চাইলেই তা কোন প্রকার শর্ত ছাড়াই আমার কাছ থেকে নিতে পারবে ! হয়তো তখন আমি অনুভূতিহীন হয়ে যাব আর এটাই হয়তো বা আমার জন্য আরও অনেক ভাল হবে কারন অনুভূতিহীন মানুষের কখনো দুঃখ বা কষ্ট থাকে না ..
আলোচিত ব্লগ
দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।