গোয়াল ঘর দেখেছেন কিনা জানি নি। গোয়াল ঘরের আসে পাশে প্রচুর ব্যাঙের ছাতা জন্মে। বিচিত্র সাইজের ব্যাঙের ছাতা। কোনটা ছোট কোনটা বড়। ছোট বেলায় গ্রামে গেলে এই ব্যাঙের ছাতা পা দিয়ে পিষে ফেলা ছিল অন্যতম মজার খেলা। যাই হোক। দেশ স্বাধীনের পর থেকে ধীরে ধীরে সমাজে সচেতন অভিভাবকের সংখ্যা বৃদ্ধি পায়। বিশেষ করে বড় শহর গুলোর দিকে। তারা ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার প্রতি অতি মনোযোগী হয়ে উঠে। আর এই সুযোগটাকে কাজে লাগায় কোচিং সেন্টার গুলো। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠে নানান নামের নানান ঢঙের কোচিং সেন্টার। এরপর নব্বইয়ের দশকের গোরার দিকে শুরু হয় প্রাইভেট ইউনিভার্সিটির যাত্রা। দেখা গেলো ব্যবসা ভালো। এক কথায় জমজমাট। শুরু হয় যায় ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ইউনিভার্সিটি গজানো। ঢাকা শহরের আনাচে কানাচে, চিপায় চাপায়, কানা গলিতে এক তলা, দুই তলা, টিন শেড, মাটির ঘর বিভিন্ন কায়দায় গড়ে উঠে অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি। হালে লক্ষ্য করা যাচ্ছে অন্য জিনিস। এই জিনিস ও গজানো শুরু করেছে ব্যাঙের ছাতার মতো। দু চার বছর আগে হাতে গোনা কয়েকটি বাংলা ব্লগ ছিল। ব্লগ গুলো জনপ্রিয়তা ও পেয়েছে। আর এখন জীবনের প্রায় প্রতি বিষয় নিয়ে ব্লগ চলে এসেছে। ধরুন আপনি একজন স্টুডেন্ট। আপনার জন্য আছে আপনার প্রতিষ্ঠান ভিত্তিক ব্লগ। আপনি একজন মুসলিম আপনার জন্য আছে ইসলামী ব্লগ। এর মধ্যে আবার আছে ইসলাম বেচা সংগঠন ভিত্তিক ব্লগ। আছে শিয়া সুন্নি তাবলীগী জামাতি হিজু ব্লগ। আপনি আওয়ামী ভাব ধারার মানুষ। সেই ব্লগ ও আছে। রাজনৈতিক ব্লগ। আপনি পেশায় ইঞ্জিনিয়ার। রয়েছে নানান জাতের টেকি ব্লগ। স্টিভ জবস পেতে আমাদের আর দেরী নেই। আপনি প্রাপ্ত বয়স্ক। হাত মারতে মনে চায়। সে ব্যবস্থা ও আছে। এছাড়া আকাশ, বাতাস, আলো, আঁধার, তরুন, বৃদ্ধ, নারী, পুরুষ এই জাতীয় ব্লগ তো আছেই। ব্যক্তিগত ব্লগ সাইটগুলোর কথা বাদই দিলাম। মোটামুটি বলা যায় দেশে এখন ব্লগারের থেকে ব্লগ সাইটের সংখ্যা বেশী।
ব্যাঙের ছাতা এবং সামু ( গবেষনা মূলক পোস্ট )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।