somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই সব দিন রাত্রি, স্মৃতির পাতায় থাকবে চিরকাল।।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতিবার, ভোর সাড়ে ৫ টা, চারদিকে গগনবিদারী বাঁশির শব্দ। তবুও ঘুম ভাঙতে চায় না। হঠাৎ পাশে থেকে নাফিস এক লাথি মেরে বললো, ৩ মিনিট বাকি, পিটিতে যাবি না। কোনমতে ঘুম থেকে উঠে দেড় মিনিটের ভিতর রেডি হয়ে পিটির ফল ইন এ জয়েন করলাম। ফল ইন এগিয়ে চলল প্যারেড গ্রাউন্ড এর দিকে। আর কিছুক্ষন পরই দৌড় শুরু হবে। দৌড় শুরু।



ফল ইন এর ভিতর কে যেন বলে উঠল, 'সোহাগ কই?'
আরেফিনঃ মামা, ও তো সবার সামনে।
শুভঃ আরে ও তো সামনেই থাকবে। তোমরা তো ব্যাপারটা বুঝবা না।
সাজ্জাদঃ আরে মামা, দ্যাখ পলাশ ও গাইড এ।
পিটিআই মান্নানঃ এই কথা বলছ কেন?? কথা বলছ কেন??
সাময়িক নিস্তব্ধতা। আবার শুরু। সারা রাতের জমে থাকা কথা। এবার পিটির ফল ইন। স্কিপ জাম্প উইথ আর্ম রেইজং সাইড ওয়ে এন্ড ডাউনওয়ার্ড। পুশ আপ দিয়ে পিটি শেষ হল। সব ভেঙেচুরে দৌড়। উদ্দেশ্য একটাই,
আমিনুল, আমি তোর পরে, অনঘ, আমি তোর পরে, আমি তোর পরে।

ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট এর পালা। শামীম, আজ ক্যাডেটস টক এ বক্তৃতা দিবে।
-শামীম, দোস্ত, আজ ক্যাডেটস টক এ কি নিয়ে বলবি?
-এই তো বলবো
-আরে বল, আমরাও কিছু আইডিয়া দেই।
-জালাইস না।

ব্রেকফাস্ট শেষে মিনিট ১৫ পর সবাই অডিটোরিয়ামের দিকে। কে, কার আগে যেতে পারে? সামনে নয়, পেছনের দিকে বসার জন্য। অবশেষে ধৈর্য্যের পরীক্ষা শেষ হয়। ক্যাডেটস টক শেষ। এবার ক্লাস এর পালা। টি ব্রেক এর পর প্রথম ক্লাস ক্যাপ্টেন তৌফিক স্যারের। আজও সেই সেম রাডার নিয়েই পড়াবে, আর আমি ব্যাকবেঞ্চার আরামসে ঘুমাব, শর্ত একটাই, যতক্ষন পর্যন্ত মাথার উপর দিয়ে মার্কার ক্যাপ উঁড়ে না যায়। এর পরের দুইটা ক্লাশ সেই মনোযোগী ছাত্রের মত হোয়াইট বোর্ডে চোখ রেখে পার করে দিতাম।



লাঞ্চ ব্রেক। হাফ ছেড়ে বাঁচলাম। লাঞ্চের পর্ব পার করে বিছানায় শরীর এলিয়ে দিয়ে কিছুক্ষন ঘুমের চেস্টা। ২০ মিনিট পর সিগনালিং ক্লাশ এ যেতে হবে। ঘুম দিয়ে উঠে দেখি ৪ টা বাজে। সাকিবের কথা শুনে ঘুম ভাঙলো।
-সিগনালিং ক্লাশ এ যাসনি ক্যান? কাউন্টিং হইছে। তুই তো চার্লি খাইয়া গেছিস।



মাথা পুরা হ্যাং। রেডি হয়ে গেলাম গেইমসে। গেইমসের পর জলদিয়া রাঙাদিয়ার পাহাড়ে যখন সন্ধ্যা নামতো, সারাদিনের সব কস্ট ভুলে যেতাম। রাতে প্রেপ এর পর ডিনার। ডিনারের পর ব্লু রুম খুলে দিলেই শুরু হত এমটিভি আর নাইনএক্সএম এর ফুল ভলিউম প্রদর্শন। রাউন্ডের পর জুনিয়র বলে যায় লাইটস অফ পাইপ ডাউন।



শুরু হয় বৃহস্পতিবার রাত। শাহরিয়ার ভাই গিটার হাতে বসে যায় মিজেন টপ গ্রাউন্ড এর লন এ। শত বেসুরো গলা সুরেলা হয়ে ছড়িয়ে পড়ে হাজার হাজার মিটার দুরে। হঠাৎ শোনা যায় লং পাইপ, সিংগেল পাইপ। যে যার মত ভেঙেচুরে দৌড়। রাত ২ টারও পরে শেষ হয় আরেকটি বৃহস্পতিবার রাতের।

কত সুন্দর ছিল সে সব দিন রাত্রি। আজ ৩১১ দিন পার হচ্ছে। কেউ বা আজ নব উদ্যোমে পাড়ি দিচ্ছে আটলান্টিক, কেউ বা প্রশান্ত। কেউ কোন বন্দরে অপেক্ষায় আছে নতুন কোন বন্দরে যাওয়ার জন্য। আবার কেউ অপেক্ষায় আছে তার মেইডেন ভয়েজের। তোদের খুব মিস করছি। বাংলাদেশ মেরিন একাডেমীর ৪৯তম ব্যাচ। জানি আর কোনদিন আমরা সবাই একসাথে হতে পারবো না। তবে ২ বছরের স্মৃতি নিয়ে পার করে দিব সারাজীবন।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×