কথা সাহিত্যিক ও মুভি নির্মাতা হুমায়ূন আহমেদ দীর্ঘ সময় পরে আবারো নির্মাণ করলেন বিনোদনমূলক মুভি নয় নম্বর বিপদ সংকেত। গতকাল বিকেলে বলাকা সিনেপ্লেক্সে মুভির প্রিমিয়ারে নির্মাতা তার মুভি নির্মাণের কারণ ব্যাখ্যা করে বলেন, মুভি টাইটেলেই দেয়া আছে এটি একটি অর্থহীন মুভি। তাই মুভিতে শিক্ষণীয় কোনো কিছু খোজার চেষ্টা করার প্রয়োজন নেই। নির্মল হাসির মুভি এটি।
নির্মাতার কথার সঙ্গে মুভি কাহিনীর পুরোটারই মিল খুজে পাওয়া গেল। মুভির কলাকুশলীদের ভালো অভিনয় প্রদর্শন ও ব্যতিক্রমী অথচ ভালো কয়েকটি গানের সংযোজন মুভির মানকে বেশ উন্নত করেছে। ছোট একটি ঘটনাকে ঘিরে হাস্য-রসাত্মক মুভি নয় নম্বর বিপদ সংকেত দর্শকদের জন্য বেশ আনন্দদায়ক হবে এটি নির্দ্বিধায় বলা যায়।
আগামী ৬ জুলাই শুক্রবার বিকালে চ্যানেল আইতে মুভিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ও একই দিন থেকে বলাকা ও স্টার সিনেপ্লেক্সে মুভিটির প্রদর্শনী শুরু হবে। ইমপ্রেস টেলিফিল্মের কারিগরি সহায়তায় মুভিটি নির্মাণে প্রথমবারের মতো স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে অ্যারোমেটিক গোল্ড। সুস্থ মুভি নির্মাণে ইমপ্রেস টেলিফিল্ম অনেক আগে থেকেই যুক্ত। তাদের ঝুড়িতে এবার যুক্ত হলো আরো একটি ভালো মুভি।
এ জন্য অবশ্যই ইমপ্রেস টেলিফিল্ম ধন্যবাদ আশা করতে পারে। আর স্পন্সর হিসেবে অ্যারোমেটিক গোল্ড এগিয়ে আসায় তারাও ধন্যবাদ পেতে পারে, কারণ এতে করে অন্যান্য মাল্টি ন্যাশনাল কম্পানিগুলোও ভবিষ্যতে সুস্থ ধারার মুভির স্পন্সর হতে উৎসাহিত হবে।
বর্তমানে আবারো নতুন করে যেভাবে অশ্লীল মুভির বিস্তার শুরু হয়েছে তাতে করে মুভিপ্রেমিকদের আবারো হলে ফিরিয়ে আনতে হুমায়ূন আহমেদের মুভি নয় নম্বর বিপদ সংকেত অনেকাংশে সফল হবে বলে আমরা বিশ্বাস করি। এ রকম শুভ উদ্যোগ আরো বেশি হোকÑ এ কামনাই রইলো।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



