( Click This Link )
প্রতিক্রিয়া হিসেবে গতকাল রাত ১১টা ১০-এ দৈনিক ইনকিলাবের বিনোদন পাতার বিভাগীয় সম্পাদক ও সিজেএফবি (কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ)-র প্রাক্তন প্রেসিডেন্ট এনাম সরকার আমাকে ফোন করেন।
এরপর অত্যন্ত নোংরা ভাষায় প্রায় ৫ মিনিটেরও বেশি সময় ধরে নানা রকম ভাবে আমাকে তিনি শাসান। লেখার পুরো বিষয়টিই নাকি আমার মনগড়া ও বিদ্বেষপ্রসূত বলে তিনি দাবি করেন। উপরন্তু তিনি আমার পাতার এক রিপোর্টারকেও একই কারণে রাত দেড়টার সময় মোবাইলে হুমকি দেন।
সিজেএফবি'র বর্তমান সদস্যদের কারো কাছ থেকে কোন প্রতিক্রিয়া না পেলেও এনাম সরকারের কাছ থেকে এরকম ব্যবহার স্বভাবতই আমাকে ক্ষুদ্ধ ও বিস্মিত করেছে!
এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমার মনে প্রশ্ন জেগেছে বিষয়টি কি এমন হলো না তো যে, উচিত কথায় বন্ধু বেজার!
(বিঃ দ্রঃ লেখাটা এই ব্লগে পাবেন)
(Click This Link )
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



