প্রথমবারের মতো টকশোতে যাবার অভিজ্ঞতা
১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একুশে টেলিভিশনের জন্য নির্মিত নতুন টকশো "মিডিয়া গসিপে" অতিথি হয়ে গিয়েছিলাম রবি ও মঙ্গলবার। ডিএফপিতে এই দুই দিন এর দুটি এপিসোডের রেকর্ডিং হয়েছে। দৈনিক ইত্তেফাকে বিনোদন সম্পাদক তানভীর তারেকের উপস্থাপনায় প্রথম দিন আমার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন মডেল ও অভিনেতা নিরব ও দৈনিক সমকালের বিনোদন বিভাগের সাব-এডিটর মঈন আবদুল্লাহ।
আর দ্বিতীয় দিন আমার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী ফারজানা ছবি ও দৈনিক দিনকালের বিনোদন সম্পাদক আবদুল্লাহ জেয়াদ। মূলত মিডিয়ার নানা সমসাময়িক বিষয় নিয়ে বিনোদন সাংবাদিক ও সেলিব্রেটিরা আলোচনা করেন এই টকশোতে।
এর আগে মিডিয়াতে কাজের অভিজ্ঞতা হলেও টকশোতে অংশ নেবার অভিজ্ঞতাটি হলো এই প্রথম। প্রথমে একটু সংশয়ে ছিলাম যে, কি বলতে না কি বলে ফেলি তা নিয়ে! পরবর্তীতে অবশ্য তেমন কোন সমস্যা হয়নি। চারটি ক্যামেরায় পুরো প্রোগ্রামটি রেকর্ড করা হয়েছিলো। তবে একটাই প্রব্লেম ছিলো, তা হলো ভীষণ গরম! ডিএফপিতে সেন্ট্রাল এসি না থাকায় ও রেকর্ডিংয়ের সময় ফ্যান বন্ধ থাকায় গরমে একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। মেকআপ গরমে গলে গলে পড়ছিলো। সেজন্য অবশ্য একটু পর পরই গ্যাপ নিচ্ছিলাম ঘাম মোছার জন্য। তবে টকশোতে আলোচনার পুরোটাই ছিলো মিডিয়া কেন্দ্রিক। ফলে টকশোতে অংশ নেয়াটা বেশ এনজয়-ও করেছি। আর আরো অজানা যে বিষয়টি ছিলো তা হলো, টকশোতে অংশ নিলে আর্টিস্ট পেমেন্ট-ও পাওয়া যায়।

[ বিঃদ্রঃ- টকশোটি চলতি মাসের ২৩ তারিখ থেকে প্রতি রবিবার রাত ১০-১০ মিনিটে প্রচারিত হবে।]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন