বাংলা সাহিত্যিক অন্যতম বরেণ্য নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের ৬০তম জন্মবার্ষিকী আজ। আর গতকাল ছিলো বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৩য় মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতকাল থেকেই শুরু হয়েছে ৫ দিনব্যাপী সেলিম আল দীন জন্ম উৎসব। আর শামসুর রাহমান স্মরণে কিছু পত্রিকা পেছন পৃষ্টা কিংবা সম্পাদকী/উপ-সম্পাদকীয়তে তার স্মরণে আর্টিকল প্রকাশ করেছে। মাত্র কয়েকটি স্যাটেলাইট চ্যানেল শামসুর রাহমান স্মরণে বড়জোর ২২ মিনিটের একটি করে অনুষ্ঠান প্রচার করেছে মাত্র!
গতকাল অফিসের দুই সহকর্মী এ নিয়ে কথা বলছিলেন যে, শামসুর রাহমানের মৃত্যুর ৩ বছর অতিক্রান্ত হয়েছে অথচ সেভাবে কোথাও তেমন কোন আওয়াজ-ই নেই! অন্যদিকে সেলিম আল দীনের জন্ম ও মৃত্যুসহ সারা বছরই বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠান ও কার্যক্রমে ব্যস্ত থাকে। এক্ষেত্রে এক সহকর্মী যুক্তি দেখালেন যে, মূল বিষয় হলো সৃষ্টিশীলতা। শামসুর রাহমানের ৯০ দশক পরবর্তীকালের অধিকাংশ সৃষ্টিকর্মই শাসকবৃন্দদের তাগিদ অনুযায়ী তৈরিকৃত। ফলে তিনি পুরো সমাজের রিপ্রেজেন্টিটিভ না হয়ে শাসক গোষ্ঠীর কন্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ফলে তিনি মারা যাবার পর তাকে শাসক গোষ্ঠীর সঙ্গে সঙ্গে তাকে অন্যরাও ভুলে যেতে শুরু করলো।
যার বড় প্রমাণ হলো, শামসুর রাহমানের ৩য় মৃত্যুবার্ষিকীতে প্রথম আলো তাকে ঠাঁয় দিয়েছে পত্রিকাটির পেছন পৃষ্ঠায় আর উপ-সম্পদকীয়তে মাঝারি মাপের একটি স্মরণে! আগামী মৃত্যুদিবসে তা হয়তো পত্রিকার ভেতরের পাতাতেও তার নিউজ চলে যাওয়াটা অস্বাভাবিক নয়! অথচ শামসুর রাহমান জীবিত থাকতে তার পেছনে প্রথম আলোসহ সমমনা পত্রিকাগুলোর ব্যাকআপ কিরূপ ছিলো তা যাদের স্মরণ আছে তারাই ভালো বলতে পারবেন। এখন তো তাকে দিয়ে কিছু করানো যাবে না, তাই প্রথম আলোসহ সমমনা অন্যদের কাছেও শামসুর রাহমানের গুরুত্ব ফুরিয়েছে!!
অন্যদিকে সেলিম আল দীন কোন নির্দিস্ট গোষ্ঠীর বদলে সৃষ্টিশীলতার দিকেই নজর রেখেছিলেন। যার ফলাফল হলো, এখনও তিনি সংস্কৃতিমনা সকলের কাছেই স্বরূপে সমুজ্জল। ফলে কোন ব্যক্তিকে দেশ ও গোষ্ঠী মনে রাখে তার সৃষ্টিশীলতার বিচারে। এক্ষেত্রে তাকে রাষ্টীয়ভাবে স্বীকৃতি দেয়া হোক বা না হোক।
বিঃদ্রঃ এটি আমার নিজস্ব বক্তব্য নয়। বরং একটি কথোপথনের সারমর্ম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

