somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এবার বোধহয় গল্পটা বলা যায়"

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একুশে বইমেলা শেষ হয়েছে একমাস হলো। বইমেলার ঘটনা এতো পড়ে বলার কারণ হলো, বইমেলা চলার সময় এটা বললে কেউ কেউ হয়তো মনে করতে পারতেন বইয়ের কাটতি বাড়াতে হয়তো বানিয়ে বানিয়ে গল্প বলছি। কিংবা ফাপড় নিচ্ছি।

সে যাই হোক, বইমেলা যেহেতু শেষ হয়েছে অনেক আগেই। আর বইয়ের প্রথম সংস্করণও যেহেতু শেষ, আগামী বইমেলার আগে দ্বিতীয় সংস্করণের কোন সম্ভাবনা নেই, তাই গল্পটা এবার বোধহয় বলা যায়।

সত্যি ঘটনাকে গল্প বলা মোটেই ঠিক নয়। কিন্তু আমার কাছে এটা তো গল্পই। কারণ এমন ঘটনা তো একজন তরুণ লেখকের জীবনে বারংবার হয় না। নবীন থেকে প্রবীণ হলে লেখনির কালি ফুরাতে থাকলে তখন হয় তো অহরহই হতে পারে।

সে যাই হোক, মূল ঘটনায় আসি।

২৭ ফেব্রুয়ারি। একুশে বইমেলা শেষ হবার ঠিক আগের দিনের কথা। ঐ দিনের মেলা শেষ হবার আধঘন্টা আগে এক পাঠক এলেন দোয়েল প্রকাশনীর স্টলে। স্টলে এসেই সরাসরি চাইলেন আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ "ভালোবাসার অবাক চোখ"। আমি তখন স্টলের একটু দূরেই পরিচিতদের সঙ্গে আড্ডায় মশগুল। স্টলের সকলে মনে করেছে ক্রেতা বোধহয় আমার পরিচিত। কিন্তু তারা যখন বুঝলো ক্রেতা আমাকে চেনেন না, তখন তারা আমাকে দেখিয়ে বললেন, বইতে লেখকের অটোগ্রাফ নিতে পারবেন।

ক্রেতা বই নিয়ে আমার কাছে এসে অটোগ্রাফ চাইলেন। অটোগ্রাফ দেবার সময় স্বাভাবিকভাবেই তার নাম জানতে চাইলাম। সে তখন বললো, এর আগে একদিন এসে আমার বইটি সে কিনে নিয়ে গেছে। কিন্তু বইটি ভালো লাগায় তার এক বন্ধু তাকে না জানিয়েই বইটি নিয়ে গেছে। আর তাকে পরে ফোনে বলেছে, দরকার লাগলে সে যেন আরেকটি বই কিনে নেয়। সে কেবল আবার এই বইটি কিনতেই মেলায় এসেছে।

একজন নবাগত লেখকের কাছে এ কথাগুলো যে কতটা অনুপ্রেরণামূলক সেটা লিখে বোঝানো যাবে না। তাকে অটোগ্রাফ দেবার পর বললাম, "আসেন ভাই, একটা ছবি তুলি।" সে তখন বললো, "ভাই, আমি তো কোন সেলিব্রেটি নই।" প্রত্যুত্তরে তাকে বললাম, "আপনিই আমার কাছে সেলিব্রেটি। কারণ সেলিব্রেটিদের কেউ কেউ হয়তো মন রক্ষার্থে বইটি কিনেছে। কিন্তু আপনার মতো এরকম ভালোবেসে কেউই কেনে নি।"
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×