somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো ও নাইমুল আবরার

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে মারা যাওয়া নাইমুল আবরারকে নিয়ে আজ প্রথম আলোর প্রথম পাতার প্রথম কলামে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক একটি লেখা লিখেছেন। অথচ ছেলেটি মারা যাবার পর প্রথম আলো ৫ এর পাতায় সংবাদটি ছেপেছিল। ভেবেছিল এটাই বোধহয় অনেক বড় ট্রিটমেন্ট। কারণ তাদের পত্রিকায় একটা লাইন পেলেও অনেক ব্যক্তি/ প্রতিষ্ঠানের জীবন ধন্য হয়ে যায়। কিন্তু কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের ক্ষোভ ও প্রতিবাদের মুখে গতকাল তারা ব্যাক পেইজে বিজ্ঞাপন দিয়ে শোক প্রকাশ আর আজ প্রথম পাতায় শোকাবহ কলাম ছেপেছে।

প্রথম আলো হয়তো ভেবেছিল একজন ছাত্রই না হয় মারা গেছে, এটা নিয়ে হয়তো বেশি কিছু হবে না। কারণ তারা দেশের সবচেয়ে বড় পত্রিকা বলে নিজেদেরকে মনে করে। প্রথম আলোতে নিউজ ছাপা হলে একজন আর্টিস্ট নিজেকে সবচেয়ে ভাগ্যবান বলে মনে করে। এমন অনেক তারকাকেই চিনি যারা প্রথম আলো ছাড়া অন্য পত্রিকাতে তার ছাপা নিউজ কখনো শেয়ার দেন না। প্রথম আলোরটা যত্ন করে শেয়ার দেন, কারণ তাতে তারা হয়তো মনে করেন, এবার বুঝি জাতে ওঠা গেল!

প্রথম আলোতে একদিন আগে নিউজ পাঠিয়ে অন্য সব পত্রিকাকে পরদিন নিউজ অনেকেই পাঠান। কারণ একসঙ্গে নিউজ দিলে প্রথম আলো যদি সেই নিউজ না ছাপে! এতো সব কথা বলার একটাই কারণ, প্রথম আলো নিজেদেরকে পাঠকপ্রিয়তায় নিয়ে গেছে তাদের মেধা ও শ্রম দিয়ে। কিন্তু এতে করে তাদের মধ্যে যে প্রচন্ড আত্ম-অহংকার সৃষ্টি হয়েছে সেটি তারা নিজেরাও হয়তো সেভাবে ফিল করে না। আর এই অহংকারই তাদের একদিন পতন ঘটাবে। আর তাইতো আজ তারা মারা যাওয়া নাইমুল আবরারের সংবাদ ৫ম পাতা থেকে প্রথম পাতায় আনতে বাধ্য হয়েছে। প্রচন্ড কর্পোরেট মনষ্ক এই প্রতিষ্ঠানটির শুভ বুদ্ধির উদয় হোক সেই প্রত্যাশাই রইলো।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

×