আসসালামু আলাইকুম
এই টা কোন বিশেষজ্ঞ মতামত না,আমি খেলার পর আমার মতামত দিচ্ছি।
কল অফ ডিউটি সিরিজ এর সাথে আর পরিচয় করিয়ে দাওয়ার দরকার নেই।সরাসরি কাজের কথা বলি।
কল অফ ডিউটি সিরিজ এর নতুন এপিসোড ব্ল্যাক অপস ২।নভেম্বর এর ১৩ তারিখ মুক্তি পাওয়া এই গেমটি সাদরেই বরন করে নিলাম।২০১০ এ মুক্তি পাওয়া ব্ল্যাক অপস এর সিকুয়েল এই গেমটি।
ব্ল্যাক অপস ১ এর নায়ক আলেক্স মেসন এবং তাঁর ছেলে নেভি সিল সদস্য ডেভিড মেসন কে নিয়ে খেলতে হবে এই গেম এ।
বরাবর এর মত এই গেমটি ও উপভোগ্য করে তুলেছে এই সিরিজ এর নির্মাতারা।আফগানিস্তান,ইয়েমেন,হাইতি,পাকিস্তান,ভারত,পানামা সহ আরও অনেক দেশ এ মিশন দেয়া হয়েছে এই গেম এ।কখন ও বাবা আলেক্স মেসন কে নিয়ে ১৯৮৬-৯০ পর্যন্ত বা ছেলে ডেভিড কে নিয়ে ২০২৫ সালে উন্নত অস্ত্র আর প্রযুক্তি নিয়ে যুদ্ধ করতে হবে।
এর মাঝে আবার ভিলেন রাউল মেনেন্দেজ হয়েও খেলতে হবে গেমার কে।
নতুন কিছু একশন যুক্ত হয়েছে গেমটি তে।কিন্তু ২০২৫ সালের মিশনগুলো তুলনামুলকভাবে সহজ লাগতে পারে গেমার দের কাছে।
গেম এর কাহিনী অন্যান্য এপিসোড এর কাহিনীগুলোর থেকে একটু বৈচিত্র্য পূর্ণ। ১৯৮৬ থেকে ২০২৫ এরমাঝে ঘটে যাওয়া অনেক ঘটনার উত্তর পাওয়ার জন্যই ডেভিড মেসন এর মিশন শুরু হয়।
গেমের কিছু কিছু দৃশ্য দেখলে আঁতকে উঠবেন,চমকে যাবেন।সবশেষে মেনে নেবেন রাউল মেনেন্দেজ আসলেই একটা ভিলেন।
গেমটি ৪-৫ রকম ভাবে শেষ করতে পারবেন এবং প্রত্যেক মিশন এর আগে নিজেই অস্ত্র বাছাই করতে পারবেন।
গেমপ্লে,গ্রাফিক্স আর কাহিনী মিলিয়ে আমার রেটিং ৮।কারণ এর কাহিনী বৈচিত্র্য পূর্ণ হলেও ১ম পর্বের কাহিনী টাই ভাল মনে হয়েছে আমার।
কিন্তু যখন খেলতে বসলাম তখন রাত ১১-৩ টা এবং পরদিন দুপুর ১২-৩ টা পর্যন্ত খেলে শেষ না করে উঠতে পারলাম না।
ডেভিড মেসন এর চরিত্র টা আশানুরুপ হয় নি আমার,আমার ফেভারিট মডার্ন ওয়ারফেয়ার সিরিজ এর ক্যাপ্টেন প্রাইস ই থাকলো।
পুনশ্চঃযারা বাংলাদেশে এ ডিভিডি কিনে গেম চালান আমার মত তাদের নাকি গেম প্লে হচ্ছে না।গেম টি ক্র্যাক করার পর আপনার পিসির টাইম জোন +৮ তাইপে এবং তারিখ দিন ১৩ ই নভেম্বর প্রতিবার গেমটি খেলার পূর্বে।
আলোচিত ব্লগ
সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৫ ফুলদল

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন
জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো
ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।

একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।